News Flash

  • Home
  • Uncategorized
  • অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থ তৃণমূল
Image

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থ তৃণমূল

tmcনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূলের একটি প্রতিনিধি দল| প্রতিনিধি দলে ছিলেন সাংসদ মুকুল রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রত্না দে নাগ-সহ কয়েক জন শীর্ষ নেতৃত্ব| মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শুরু হয়|
আগের থেকে রাজ্যের আইনশৃঙ্খলা এখন অনেক ভালো| ফলে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা নির্বাচন করার কতটা প্রয়োজন রয়েছে ? বিরোধীদের অভিযোগ কিম্বা কোনও সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে যেন কোনও সিদ্ধান্ত নেওয়া না হয়| রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পরেই যাবতীয় সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন| মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল|
কমিশনে এই বক্তব্য পেশ করার পাশাপাশি সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরেজমিনে রিপোর্ট পেশ করেন তাঁরা| প্রতিনিধি দলের তরফে কমিশনকে জানানো হয়, গত ৩৪ বছরের বাম জমানার তুলনায় পরিস্থিতি এখন অনেক ভাল হয়েছে| তৃণমূল আসার পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন| তাই, সামরিক বাহিনী না আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করানো হবে, সে বিষয়ে যেন নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top