News Flash

  • Home
  • Uncategorized
  • ভট্টপুকুরে ধর্ষিতা যুবতী, অভিযুক্ত জেল হাজতে
Image

ভট্টপুকুরে ধর্ষিতা যুবতী, অভিযুক্ত জেল হাজতে

lock upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত ভট্টপুকুর এলাকার সত্যজিৎ রায়কে আজ আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
ফেইসবুকের কল্যাণে ভট্টপুকুর এলাকার সত্যজিৎ রায় নামে এক যুবক এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে৷ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করে৷ যুবতীটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়৷ এমনকি বাড়ির লোকজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার নাম করে তার বাড়িতে নিয়ে যায়৷ ওই দিন বাড়িতে কেউ ছিল না৷ সে সুযোগে বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সত্যজিৎ৷ কিন্তু পরবর্তী সময়ে বিয়ে করতে অস্বীকার করে৷ এব্যাপারে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করে যুবতীটি৷ ১৮ জানুয়ারি মহিলা থানার পুলিশ সিটি সেন্টার এলাকা থেকে তাকে আটক করে৷ তাকে আদালতে পাঠানো হলে জেল হাজতে পাঠানো হয়৷ আজ পর্যন্ত পুনরায় আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top