News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের দাবীতে লেম্বুতলীতে পথ অবরোধ জনতার
Image

রাস্তা সংস্কারের দাবীতে লেম্বুতলীতে পথ অবরোধ জনতার

Raod Blockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ আগরতলা- কমলাসাগর মূল সড়ক  থেকে লেম্বুতুলী সিনেমা হলের কাছ থেকে নেহালচন্দ্র বাজার পর্যন্ত ৬ কিমি দূরত্বের রাস্তা দীর্ঘ ৬০ বছর যাবত কোন সংস্কার না হওয়াতে অবশেষে বৃহস্পতিবার আগরতলা-কমলাসাগর মূল সড়কের সিনেমা হলের লেম্বুতলী এলাকায় কয়েকশত মহিলা পুরুষ মিলে রাস্তা অবরোধে বসে৷ তাদের দাবি ৬০ বছর পূর্বে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় এই রাস্তাটি করা হয়েছিল কিন্তু তারপর থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোন নাম গন্ধ নেই৷ রাস্তাটির প্রায় জায়গায় ইট নেই, গর্ত হয়ে আছে৷ নিত্যদিন কয়েক হাজার জায়গা এই রাস্তাটি দিয়ে আসা যাওয়া করতে হয়৷ তাছাড়া গাড়ি সুকটার আসা পর্যন্ত অসম্ভব হয়েছে৷ এই রাস্তাটি দিয়ে কয়েকটি বিদ্যালয়ের মধ্যে যেতে হয়৷ এখন শুখা মরশুমে যেমনভাবে যাওয়া সম্ভব কিন্তু বৃষ্টির মরশুমে অসম্ভব হয়ে দাঁড়ায়৷ স্থানীয় বিধায়ক থেকে ব্লকে জানানোর পরেও কোন কাজ হয়নি৷ অবশেষে বৃহস্পতিবার মূল সড়কে বসে এলাকার জনগণ৷ এদিকে অবরোধের দুই ঘন্টা পরেও মাত্র এক কিমি দূরত্বে রয়েছে ফাঁড়ি থানা৷ পুলিশ খবর পেয়েও আসতে অনেক বিলম্ব করেছে৷ পরবর্তী সময়ে ফাঁড়ি থানায় বড়বাবু বসে জনগণের সাথে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে৷ বড়বাবু দেবব্রত বিশ্বাস তাদের লাঠি চার্জের হুমকি দিতে থাকে৷ পরিস্থিতি একটা সময় ভয়ানক হয়ে উঠলে বিশালগড় থানার বড়বাবু এবং পুলিশ আধিকারিক অরুণ সরকার এসে তাদের আশ্বস্ত করলে এবং উপর মহলে আলোচনায় করবে বলে আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়৷ কিন্তু জনগণ ফাঁড়ি থানায় বড়বাবু দেবব্রত বিশ্বাসের প্রতি ক্ষোভ দেখাতে দেখা যায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top