News Flash

  • Home
  • Uncategorized
  • রামায়ণের উপর পরীক্ষায় ৯৩ শতাংশ পেয়ে প্রথম, সকলকে চমকে দিলেন কর্নাটকের ফাতিমাত
Image

রামায়ণের উপর পরীক্ষায় ৯৩ শতাংশ পেয়ে প্রথম, সকলকে চমকে দিলেন কর্নাটকের ফাতিমাত

RAMAYANবেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অসহিষ্ণুতা নিয়ে উত্তাল গোটা দেশ| ঠিক এমনই সময় অবাক করার মতো একটি ঘটনা প্রকাশ্যে এল| রামায়ণের উপর একটি পরীক্ষায় বাকিদের পিছনে ফেলে দিয়ে ৯৩ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছেন কর্নাটকের পুত্তুর শহরের বাসিন্দা ফাতিমাত রাহিলা| ভারত সংস্কৃতি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি হয়েছিল| মোট ৩৯ জন পরীক্ষায় বসেছিল| মূলত অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদেরই পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল|
সুলিয়াপাদাভুর সর্বোদয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতিমাত রাহিলা| ফাতিমাতের বাবা ইব্রাহিম এম জানিয়েছেন, ছোট থেকেই রামায়ণ এবং মহাভারতের প্রতি ভীষণ আগ্রহ ছিল ফাতিমাতের| হিন্দু পুরাণ ও সাহিত্য নিয়ে পড়তে খুব ভালোবাসেন ফাতিমাত| সুলিয়াপাদাভুর সর্বোদয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবরাম এইচডি এবং পরীক্ষার কো-অর্ডিনেটর পি সত্যশঙ্কর ভাট জানিয়েছে, ছাত্র-ছাত্রীরা নিজেরাই পড়ে পরীক্ষা দিতে আসে| তবে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়| তবে এই পরীক্ষার সঙ্গে ধর্মের কোনও যোগ নেই| রামায়ণ, মহাভারতকে সাহিত্য হিসেবেই দেখা হয়|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top