News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারী সন্দেহে যুবককে বেধড়ক মারধর বিএসএফের
Image

পাচারকারী সন্দেহে যুবককে বেধড়ক মারধর বিএসএফের

Boyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ ভারত-বাংলা সীমান্তের ১৫৮নং ব্যাটেলিয়ানের আধিকারিক কর্তৃক এবং যুবককে বেধড়ক মার ও বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ উঠেছে৷ এমনই চাঞ্চল্যকর অভিমত ব্যক্ত করে আকাশ মিয়া নামে এক চৌদ্দ বছরের যুবক৷ বাড়ি কমলাসাগর ফাঁড়ি থানার অধীন মিয়া পাড়া এলাকায়৷ কমান্ডেন্ট আনন্দ বর্ধনের বিরুদ্ধে বেদম প্রহারের অভিযোগ করেছে আকাশ৷ শুধু তাই নয়, তাকে ফাঁসিয়ে পুলিশের হাতে  তুলে দিয়েছে বলে জানান তার এক বন্ধু সহ এলাকার লোকজন৷ ঘটনা গতকাল সন্ধ্যা রাতে ভারত বাংলা সীমান্তবর্তী কমলাসাগরস্থিত বর্ডার রোডে৷ ঘটনার বিবরণে জানিয়ে নাবালক যুবক আকাশ মিয়া জানায়, পাশ্ববর্তী বাড়িতে নিমন্ত্রণ অনুষ্ঠানে যাওয়ার সময় কে বা কারা এক ব্যাগ কোরেক্সের বোতল রাস্তায় ফেলে যায়, বিএসএফ জওয়ানরা ঐ পাচারকারীকে না পেয়ে সন্দেহভাজন আকাশ মিয়াকে ক্যাম্পে তুলে নিয়ে যায়৷ রাতভর করা হয় নির্মম অত্যাচার৷ তাকে বিদ্যুতের শকও দেওয়া হয়৷ তবু আকাশ নিজেকে পাচারকারী হিসেবে স্বীকার করেনি৷ বৃহস্পতিবার দুপুরে ৮০ বোতল কোরেক্স সহ তাকে কমলাসাগর ফাঁড়ি থানায় হস্তান্তর করে বিএসএফ৷ তার পিঠ ও হাতে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ ঘটনাকে ঘিরে মিয়া পাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top