News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের মুখে তৃণমূলে রেজ্জাক, জোট গঠনের প্রক্রিয়াকে তীব্র ভাষায় কটাক্ষ মমতার
Image

ভোটের মুখে তৃণমূলে রেজ্জাক, জোট গঠনের প্রক্রিয়াকে তীব্র ভাষায় কটাক্ষ মমতার

mamata bannerjeeকলকাতা, ১২ ফেব্রয়ারি (হি.স.): রাজ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন আবদুর রেজ্জাক মোল্লা, লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালী ডালমিয়া| শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বভারতীয় বর্ধিত সাধারণ সভামঞ্চে তঁাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব আসনে সম্ভাব্য প্রার্থী আরাবুল ইসলাম ও ভাঙড়ের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রেজ্জাক মোল্লা| এদিনের সভাতে রেজ্জাক মোল্লাকে `চাষার ব্যাটা’ বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ নিয়ে দলকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের জোট গঠনের প্রক্রিয়াকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন|
দলীয় কর্মীসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, `একসময়ে সিপিএম ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতো, রাজীব গান্ধীকে বলত বোফর্স গান্ধী| আর আজ তারা কংগ্রেসকে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে দিল্লির পথ চিনি না|’ সিপিএম ও কংগ্রেস ভুল করছে বলে মমতা জানান, যারা আদর্শ বিকিয়ে দেয়, তাদের অস্তিত্ব হারিয়ে যায়| তৃণমূল সুপ্রিমোর কথায়, `আমি আমার আদর্শ জানি না| আদর্শ হারিয়ে জোট করি না|’
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভামঞ্চে ফের দলীয় শৃঙ্খলারক্ষার বার্তা দেন মমতা| মনে করিয়ে দেন, `কেউ দলের নিয়ম ভাঙলে দল কঠোর ব্যবস্থা নেবে| আগে মানুষের স্বার্থে কাজ করুন| কেউ ব্যক্তি স্বার্থে দলকে কাজে লাগাবেন না|’ সাংসদ সৌগত রায়কে ধমক দিয়ে বলেন, `সৌগত দা, নিজের মত কারও উপর চাপিয়ে দেবেন না|’ এদিন চিটফান্ড নিয়েও বিরোধীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়| বলেন, `কারা চিটফান্ডের জন্ম দিয়েছে, কারা চিটফান্ডের টাকা নিয়েছে, সব জানি| কাউকে ছাড়ব না| চিটফান্ডের সঙ্গে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে বদনাম ছড়ানো হচ্ছে|’

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top