News Flash

  • Home
  • Uncategorized
  • ভুল স্বীকার করে ধর্ষিতার পরিবারকে বিলের টাকা ফেরত দিল জিবি কর্তৃপক্ষ
Image

ভুল স্বীকার করে ধর্ষিতার পরিবারকে বিলের টাকা ফেরত দিল জিবি কর্তৃপক্ষ

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ ভুল স্বীকার করে চাচু বাজারে গণধর্ষিতা উপজাতি নাবালিকা বিলের টাকা ফিরিয়ে দিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ৷ মঙ্গলবার আইসিইউর বিল বাবদ ৫৫৯০ টাকা মিটিয়ে না দিলে ঐ নাবালিকাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ৷ হতদরিদ্র উপজাতি পরিবারটি কোন উপায় না পেয়ে গৃহপালিত শূকর বিক্রি করে হাসপাতালের বিল মিটিয়ে দেয়৷ এই ঘটনায় জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ ও সমালোচনার ঝড় বইতে শুরু করে৷ পরিস্থিতি আঁচ করতে পেরে বুধবার জিবি হাসপাতাল কর্তৃপক্ষ ঐ নাবালিকার পরিবারের হাতে বিলের টাকা ফিরিয়ে দেয়৷
এদিকে, প্রতিশ্রুতি মোতাবেক বুধবার ঐ নাবালিকার ভাইয়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেয় বিজেপি রাজ্য কমিটি৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্য সফরে এসে ঐ ধর্ষিতা উপজাতি নাবালিকাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন৷ সেখানে গিয়ে ঐ নাবালিকার পরিবারের আর্থিক অবস্থার বিবরণ শুনে ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা দিয়েছিলেন৷ আজ সেই সাহায্যের অর্থ ঐ নাবালিকার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়৷ এদিন, সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র মৃণালকান্তি দেব ক্ষোভ প্রকাশ করে জানান, উপজাতি নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রশাসনের তরফে কোন উদ্যোগ দেখা যায়নি৷ প্রশাসনিক কর্তা ব্যক্তি এমনকি ঐ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরাও ধর্ষিতার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি৷ তাতে তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top