News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের মারাত্মক সংকট রাজ্যজুড়ে, আগরতলায় পাম্পে উত্তেজনা, মারধর
Image

পেট্রোলের মারাত্মক সংকট রাজ্যজুড়ে, আগরতলায় পাম্পে উত্তেজনা, মারধর

Petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ জ্বালানি সংকটের ফলে যান চালকদের ক্ষোভ ক্রমশ বাড়তে চলেছে৷ তারই বর্হিপ্রকাশ হিসেবে বুধবার রাজধানী আগরতলায় একটি পেট্রোল পাম্পে হাতাহাতির ঘটনা ঘটে৷ জানা গেছে, গণরাজচৌমুহনীস্থিত্ পেট্রোল পাম্পে বুধবার সকালে ড্রামে করে পেট্রোল নিয়ে যাওয়াকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়৷ এদিন, জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন বহু যানচালক৷ অভিযোগ, দুয়েকজন লাইন ডিঙ্গিয়ে ড্রাম নিয়ে তাতে পেট্রোল দেওয়ার জন্য বলেন৷ কিন্তু পেট্রোল পাম্পের কর্মীরা তাতে রাজি না হলে তারা কর্মীদের সাথে হাতাহাতি শুরু করেন৷ ঐ পাম্পের জনৈক কর্মীর অভিযোগ, অন্যান্য যান চালকরা লাইনে দাঁড়িয়েই পেট্রোল সংগ্রহ করছিলেন৷ কিন্তু দুয়েকজন অনৈতিক দাবি তুলে পেট্রোল পাম্পে অস্থিরতা সৃষ্টি করে৷ অবশেষে পেট্রোল পাম্পের মালিক এবং অন্যান্য যান চালকদের হস্তক্ষেপে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়৷ প্রয়োজনে পুলিশে খবর দেওয়া হবে বলেও তাদের সতর্ক করা হয়৷ পুলিশের ভয়ে আপাতত তারা সেখান থেকে চলে গেলেও পুনরায় পেট্রোল পাম্পে হামলা করতে পারে বলে অনুমান করছেন পাম্পের মালিক৷
এদিকে, গতকাল রাতে ঐ পাম্পেই পেট্রোল না দিয়ে টাকা আদায়ের অভিযোগ তুলেন জনৈক গাড়ির মালিক৷ তিনি জানান, এটিএম কার্ড থেকে এক হাজার টাকা দেওয়া হয় পেট্রোল পাম্পকে৷ অথচ টাকা নিয়েও তাকে পেট্রোল দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানান৷ পাশাপাশি পেট্রোল দিতে হবে বলে দাবিতে সোচ্চার হন৷ তাতেও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ঐ ব্যক্তিকে পেট্রোল না দেওয়ায় তিনি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ অবশেষে পূর্ব থানার পুলিশের হস্তক্ষেপে ঐ ব্যক্তির টাকা ফিরিয়ে দেয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ৷ জানা গেছে, পাম্পে পেট্রোল নেই, সে কারণে ঐ ব্যক্তিকে পেট্রোল দেওয়া সম্ভব হচ্ছিল না পাম্প কর্তৃপক্ষের৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top