News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় হবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস
Image

আগরতলায় হবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস

Bangladesh Home Secyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ডঃ মহম্মদ মুজাম্মেল হক খান বুধবার রাজ্য সফরে আসেন৷ মূলত, তিনি বাংলাদেশের আগরতলা মিশন অফিসে মেশিনে পাসপোর্ট ও ভিসা দেওয়ার ব্যবস্থা পর্যালোচনার জন্য রাজ্যে এসেছেন৷ তিনি জানান, আগরতলায় দুমাস আগে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিস স্থাপিত হয়েছে৷ খুব শীঘ্রই তা ডেপুটি হাইকমিশনে উন্নীত করা হবে৷ ফলে, নতুন স্থাপিত সহকারী হাই কমিশন অফিসে মেশিনে পাসপোর্ট ও ভিসা দেওয়ার বিষয়টি সরকারিভাবে পর্যালোচনা করতেই তিনি এসেছেন৷ তিনি আরো জানান, রাজ্য থেকে দৈনিক প্রায় একশজন বাংলাদেশে যাচ্ছেন তা যথেষ্ট আশাব্যঞ্জক৷ রাজ্যের যাত্রীদের অধিকাংশের চাহিদা থাকে সহজভাবে ভিসা পাওয়া৷ মেশিনে ভিসা দেওয়া ব্যবস্থা চালু হলে রাজ্যের যাত্রীদের ভিসা পেতে অনেক সহজ হবে৷
এদিকে, ভারত-বাংলা মৈত্রী প্রসঙ্গে তিনি জানান, এদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই নিবিড়৷ মুক্তিযুদ্ধ সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তিনি রাজ্য তথা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ বাংলাদেশ ফিরে যাওয়ার বিষয়ে তিনি জানান, আগরতলা থেকে কলকাতা হয়ে বাংলাদেশে যাওয়া পরিকল্পনা ছিল৷ কিন্তু রাজ্যে এসে তিনি মত বদল করেছেন৷ এখন তিনি আখাউড়া সীমান্ত হয়ে বাংলাদেশে যাবেন৷ তাতে বিওপিগুলি দেখার সুযোগ মিলবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top