News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে তৃণমূলের দুটি কার্য্যালয়ে হামলা, জেলা ও অঞ্চল সভাপতি আহত, প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ
Image

খোয়াইয়ে তৃণমূলের দুটি কার্য্যালয়ে হামলা, জেলা ও অঞ্চল সভাপতি আহত, প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ

TMC KHOWAIনিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ সন্ধ্যা রাতে পর পর দুটি তৃণমূলের দলীয় কার্য্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা সংগঠিত হয়৷ হামলায় আহত হন তৃনমূলের জেলা সভাপতি মনোজ দাস এবং তৃণমূলের পূর্বাঞ্চলের সভাপতি সুশান্ত দেবনাথ৷ তৃণমূলের দলীয় কার্য্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা সভাপতি প্রকাশ্যে অভিযোগ তোলেন৷ রাতেই তৃণমূলের জেলা সভাপতি খোয়াই থানায় লিখিত অভিযোগ জানান চার দুষৃকতির বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানা যায়, গত ৭ ই ফেব্রুয়ারি পূর্ব গনকী, জম্বুরা ও মধ্য গনকী এই তিনটি গ্রাম পঞ্চায়েতের এলাকাকে নিয়ে গঠন করা হয় পূর্বাঞ্চল অঞ্চল কমিটি৷ ঐ কমিটির সভাপতি করা হয় সুশান্ত দেবনাথকে৷ পাশাপাশি ঐ দিন একটি সম্মেলনও করা হয়৷ পরে জববর টিলা এলাকায় তৃনমূলের পূর্বাঞ্চল অঞ্চল কার্য্যালয়েরও উদ্বোধন করা হয়৷ দলীয় কার্য্যালয়ে হামলা ও ভাঙচুর এর ঘটনায় জেলা সভাপতি জানান চার দুষৃকতি মদমত্ত হয়ে পূর্বাঞ্চল এর দলীয় কার্য্যালয়ের দলীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে দেয়৷ এই ঘটনার খবর পেয়ে তিনি জাম্বুরা থেকে দৌঁড়ে যান জববর টিলা এলাকায়৷ জববর টিলা কার্য্যালয়ে দুষৃকতিরা হামলা চালিয়ে দলীয় অঞ্চল কার্য্যালয়ে প্রবেশ করে সেখানে দুষৃকতিরা তৃনমূলের বিভাগীয় কার্য্যালয়ে ( অফিসটিলায়) প্রবেশ করে এলোপাথারী ভাবে দা দিয়ে কুপিয়ে কার্য্যালেয়র সবকটা আসবার পথ ভেঙ্গে গুরুিয়ে দেয়৷ দুষৃকতিদের হামলা থেকে বাদ যায়নি নেতাজীর ছবিও৷ ঘটনার খবর পেয়ে তৃনমূলের বিভাগীয় কার্য্যালয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সেন গুপ্ত, ওসি নারায়ন চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ আধিকারিকদের কাছে মনোজ দাস ঘটনার সাথের জড়িতদের নাম দাম দিয়ে পুরো ঘটনা উল্লেখ করেন৷
খোয়াইয়ের জাম্বুরা জববর টিলায় তৃণমূল কংগ্রেসের অফিস ও আসবাবপত্র ভাঙচুর এবং জেলা অফিসে হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এই ধরনের কার্যকলাপকে রাজনৈতিক সহিংসতা বলে আখ্যায়িত করা হয়েছে৷ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় আগরতলায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস৷ সংগঠনের পক্ষ থেকে পুলিশ সদর কার্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয়৷ এসপি পুলিশ কন্ট্রোল ডেপুটেশন গ্রহণ করেন৷ অভিযোগের সঠিক তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, শাসক দলের ক্যাডার বাহিনী খোয়াই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির উপরও আক্রমণ চালিয়েছে৷ ক্যাডার বাহিনী স্পষ্টভাবেই হুলিয়া জারি করেছে৷ খোয়াইয়ে তৃণমূল কংগ্রেসের অফিস খোলা যাবে না৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের উত্থানে আতঙ্কিত হয়েই এই ধরনের সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ৷ অভিযুক্তদের নামধাম উল্লেখ করেই খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ রাতে সংবাদ লেখার সময় পর্যন্ত এব্যাপারে কাউকে গ্রেপ্তারের খবর নেই৷ তবে ঘটনাকে কেন্দ্র করে জববর টিলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ যে কোন সময় পরিস্থিতি অবনতির ঘটারও আশঙ্কা রয়েছে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top