News Flash

  • Home
  • Uncategorized
  • গণরাজ চৌমুহনী-পূর্বাশা রাস্তা মরণফাঁদ, উদাসীন নিগম, ট্রাফিকের দায়সাড়া ভাবে দুর্ভোগে জনতা
Image

গণরাজ চৌমুহনী-পূর্বাশা রাস্তা মরণফাঁদ, উদাসীন নিগম, ট্রাফিকের দায়সাড়া ভাবে দুর্ভোগে জনতা

ROAD AGARTALAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলায় গণরাজ চৌমুহনী থেকে পূর্বাশা যাওয়ার রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে৷ একদিকে পুরনিগম ড্রেইন সংস্কারের কাজ শুরু করেছে৷ অন্যদিকে, ভগ্ণপ্রায় ট্রাফিক ব্যবস্থার মুখেনাজেহাল নিত্যযাত্রীরা৷ মঙ্গলবার সকালে গণরাজ চৌমুহনী সংলগ্ণ পেট্রোল পাম্পে ডিজেল সংগ্রহে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকে বিভিন্ন যানবাহন৷ তাতে পেট্রোল পাম্প থেকে শুরু করে গণরাজচৌমুহনী এবং পূর্বাশা যাওয়ার রাস্তাটি তীব্র যানজটের কবলে পড়ে৷ ফলে, তাতে আটকা পড়ে যায় অ্যাম্বুলেন্সও৷ কিন্তু দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়নি কর্তব্যরত ট্রাফিক কর্মীদের৷ নিত্যদিনের মতই গা হেলামি করে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন দুই মহিলা কনস্টেবল৷ একজনকে রাস্তার ধারে বিনা কাজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে৷
তীব্র যানজটের কারণে যাত্রীরা নাজেহাল হওয়া সত্ত্বেও কর্তব্যরত ট্রাফিক মহিলা কনস্টেবলরা রাস্তার যানজট মোকাবিলায় কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে যাত্রীদের অভিযোগ৷ ফলে, দীর্ঘ সময় এই রাস্তায় যাতায়াতকারী যাত্রীরা সমস্যার মুখে পড়ে৷
[vsw id=”Ci4MLowk9u4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]যানজটের সমস্যা সমাধানে ট্রাফিক কনস্টেবলকে ব্যবস্থা নিতে বলা হলে তিনি পুর নিগমের খামখেয়ালিপনার ফিরিস্তি গাইতে শুরু করেন৷ ড্রেইন সংস্কারের ফলে রাস্তায় আবর্জনার স্তূপ পড়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে৷ পুর নিগম জানিয়েছে, ড্রেইন সংস্কারের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই৷ স্বাভাবিকভাবেই অফিস টাইমে রাস্তাটি মারাত্মক ব্যস্ত থাকে৷ পাশাপাশি পেট্রোল পাম্পের জ্বালানি সংগ্রহে যানবাহনের দীর্ঘ লাইনও যানজট আরো মারাত্মক আকার ধারণ করে৷ জনৈক পথচারী ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাফিক পুলিশ যানজট মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিলে এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও সম্ভব৷
প্রশ্ণ উঠছে, যানজট মোকাবিলায় রাজ্যের ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মীদের প্রশিক্ষণ কতটা রয়েছে৷ ট্রাফিক সূত্রে জানা গেছে, মারাত্মক যানজট মোকাবিলার পদ্ধতিগত পন্থা এই রাজ্যের ট্রাফিক কর্মীদের অনেকেরই অজানা৷ বিশেষ করে মহিলা কনস্টেবলদের এই ধরনের সমস্যা মোকাবিলা কোন প্রশিক্ষণ আজ পর্যন্ত দেওয়া হয়নি৷
তাতে এও প্রশ্ণ ব্যস্ততম রাস্তায় অপ্রশিক্ষিত ট্রাফিক কনস্টেবলদের দায়িত্ব কেন দেওয়া হয়৷ এক্ষেত্রে জনৈক ট্রাফিক কর্তার যুক্তি, কর্মী স্বল্পতার কারণে রাজধানী আগরতলার বেশ কয়েকটি ট্রাফিক পয়েন্টের দায়িত্ব মহিলা কনস্টেবলদের উপর ন্যস্ত করা হয়েছে৷ তাতে প্রায়ই ট্রাফিকবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছেন একাংশ নিত্য যানবাহন চালক৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top