News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সঙ্গে বামেদের জোট নিয়ে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ঃ অধীর চৌধুরী
Image

কংগ্রেসের সঙ্গে বামেদের জোট নিয়ে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ঃ অধীর চৌধুরী

adhirবহরমপুর, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া নিয়ে আলোচনা হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেতে শুরু করেছেন | রাজ্যে তৃণমূল বিরোধী জোট হলে তাঁর দলের অনেকেই ভোল বদল করতে পারেন বলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন| তাই তিনি কাউকে চটাতে চাইছেন না| সোমবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী|
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, নবান্ন ছেড়ে এখন তৃণমূল নেতাদের ডেকে কালীঘাটে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী| আসলে জোট নিয়ে আলোচনা হতেই উনি ভয় পেতে শুরু করেছেন| আর তাই নেতাদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী এখন থেকে দখলের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি শুরু করে দিয়েছেন কালীঘাটের দপ্তর থেকে| প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করবে তৃণমূল| ক্ষমতায় থাকতে তারা সন্ত্রাস করবে| এই সন্ত্রাসের মোকাবিলা করতে আগাম প্রস্তুত থাকার জন্য সবাইকে আবেদনও জানান তিনি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top