News Flash

  • Home
  • Uncategorized
  • নওয়াজের বাসভবনে দাউদের সাথে দেখা করেছেন মোদি, বিস্ফোরক মন্তব্য আজমের
Image

নওয়াজের বাসভবনে দাউদের সাথে দেখা করেছেন মোদি, বিস্ফোরক মন্তব্য আজমের

azamলখনউ, ৬ ফেব্রুয়ারী৷৷ বিস্ময়কর দাবি৷ লাহোরে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদী৷ বললেন উত্তরপ্রদেশের মন্ত্রী মহম্মদ আজম খান৷ মাঝে মধ্যেই আচমকা আলটপকা বিতর্কিত মন্তব্য করা প্রায় অভ্যাসে পরিণত করেছেন তিনি৷ তাতে নতুন সংযোজন আজকের দাবি৷ তবে এতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি৷ তাদের দাবি, আজমকে এখনই বরখাস্ত করুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অকিলেশ যাদব৷
নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের তরফে আজমের অভিযোগকে ভিত্তিহীন, অবাস্তব, মিথ্যা বলে খারিজ করে দেওয়া হয়েছে৷ আজম বলেছেন, আন্তর্জাতিক আইন ভেঙে পাকিস্তান গিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি সেখানে দাউদ ইব্রাহিমের সঙ্গে ও দেখা করেছেন৷ পারলে উনি (মোদী) অস্বীকার করুন৷ আমি প্রমাণ দেব৷ বন্ধ দরজায় আড়ালে কার সঙ্গে দেখা করেছিলেন উনি?
মোদী গত ২৫ ডিসেম্বর যখন পাক প্রধামন্ত্রীর লাহোরের বাসভবন যান, তখন সেখানে তিনি, তাঁর মা, স্ত্রী ও কন্যারা ছাড়া দাউদও উপস্থিত ছিল বসে দাবি করেন আজম৷
বিজেপি নেতা সুধাংশ মিত্তলের বক্তব্য, অখিলেশ যদি কাজের লোক হন, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও দেশকে লজ্জায় ফেলার জন্য এখনই বরখাস্ত করুন আজমকে৷ আমি হতবাক৷
কংগ্রেস মুখপাত্র টম ভাদাক্কান কোনও গুরুত্বই দিতে চাননি আজমের কথায়৷ তিনি বলেন, আজম খান দীর্ঘদিন জনজীবনে রয়েছেন৷ তথ্যপ্রমাণ ছাড়া এ কথা বলা উচিত হয়নি ওনার৷ অনেকের সঙ্গেই হয়তো আমাদের মতপার্থক্য রয়েছে৷ কিন্তু তা বলে যা কানে আসছে, তা-ই ঠিক বলে বিশ্বাস করি না৷ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, আজম খানই তো সেই লোক যিনি নিজের মহিষ খুঁজে দিতে বলেছিলেন পুলিশকে৷
এদিকে, আজমের এই বিস্ফোরক মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে রীতিমতো উত্তপ্ত হাওয়া বইছে৷ বরাবরই আজম বিতর্কিত মন্তব্য করে থাকেন৷ তবে অন্যান্য বিতর্কের চাইতে এই বিতর্ক অনেকটাই স্পর্শকাতর৷ যেখানে মোদি পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভাবনে ভোজনও করেছিলেন৷ সেই সময় মোদির এই আচমকা পাক সফর ঘিরে দেশ বিদেশে রীতিমতো চমকের সৃষ্টি হয়েছিল৷ নানা বিতর্কেরও জন্ম দিয়েছিল৷ এই পরিস্থিতিতে আজমের বক্তব্য একেবারেই উড়িয়ে দেয়া যায়না৷ আজম অবশ্য বলেছেন তাঁর কাছে পাকাপোক্ত তথ্য প্রমাণ রয়েছে৷ এখন দেখার আজম তাঁর অভিযোগের সত্যতা প্রমাণে কতটা সফল হন৷ নাকি নিছক বিতর্কের জন্ম দিতেই তাঁর এই বিস্ফোরক মন্তব্য৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top