নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ এটিএম লুটের ব্যর্থ চেষ্টা৷ গ্রেপ্তার করা হয়েছে এক দুসৃকতিকে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ধর্মনগরের পদ্মপুর রুটে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে একটি বেসরকারী সংস্থার কর্মীরা পদ্মপুর রুটে ইউবিআই এর এটিএম কাউন্টারে যায় টাকা রাখার জন্য৷ সেখানে গিয়ে সংস্থার কর্মীরা দেখতে পান এটিএমের বেশ কয়েকটি স্থানে ভাঙচুর করা হয়েছে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি সংস্থার কর্মীরা পুলিশকে জানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে৷ পরে টিআর-০২- জি- ০৪৬৮ নম্বরের একটি গাড়ির সন্ধান পায়৷ রাস্তার পাশেই গাড়িটি পড়ে রয়েছে৷ পুলিশ গাড়ির মালিকের তথ্য অনুসন্ধান করে জানতে পারেন গাড়িটির চালক রুপম আচার্য্য৷ তার বাড়ি ধর্মনগর থানার অধীন মনতলা এলাকায়৷ শনিবার সকালেই মনতলা থেকে তাকে আটক করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় গাড়ির চালক সে৷ তবে এই ঘটনার সঙ্গে সে যুক্ত নয়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তাকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এটিএম লুটের চেষ্টা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগরে চাঞ্চল্য বিরাজ করছে৷
এটিএম লুটের চেষ্টা ব্যর্থ, গাড়িসহ আটক এক দুসৃকতি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















