News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, মৃত ৭, আহত ২২১
Image

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, মৃত ৭, আহত ২২১

earthquakeতাইপেই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের তাইনান শহর| ভূমিকম্পের জেরে তাইনান শহরের চারটি বাড়ি ভেঙে পড়েছে| তার মধ্যে রয়েছে একটি ১৭ তলা উচুঁ বাড়িও| শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃতু্য হয়েছে| তার মধ্যে রয়েছে ১০ দিনের একটি শিশু, ৫৫ বছর বয়সী এক পৌঢ়া এবং ৫০ বছরের এক পৌঢ়| গুরুতর আহত হয়েছেন ২২১ জন| ধ্বংসস্তূপের ভিতরে আটকে রয়েছেন বহু মানুষ| জোরকদমে চলছে উদ্ধারকাজ| বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকায়| ঘটনাস্থলে পেঁ ছন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিও|
স্থানীয় সময় শনিবার ভোর চারটে নাগাদ ভূকম্পন অনুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪| কম্পনের জেরে ভেঙে পড়ে একাধিক বাড়ি| আটকে পড়েন বহু মানুষ| ভূমিকম্পের উত্সস্থল তাইওয়ানের কাওহসিয়াংয়ের ৩৯ কিমি উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে|

ফের ভূকম্পন নেপালে, কঁাপল বিহারও

কাঠমান্ডু, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল| শুক্রবার রাতে রাজধানী কাঠমাণ্ডু ও পোখরাতে ভূকম্পন অুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫| শেষ খবর পাওয়া অনুযায়ী এই ঘটনায় আহত হয়েছে ১৫ জন| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ভূমিকম্পের উত্সস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে তিব্বত সীমান্তের কাছে সিন্ধুপালচকে| নেপালের পাশাপশি মাঝারি কম্পন অনুভূত হয় বিহারের বিস্তীর্ণ অংশেও|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top