News Flash

  • Home
  • Uncategorized
  • সিয়াচেনে তুষারধসে চাপা পড়া দশ জওয়ান মৃত ঃ সেনা
Image

সিয়াচেনে তুষারধসে চাপা পড়া দশ জওয়ান মৃত ঃ সেনা

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী৷৷ সিয়াচেনে তুষার ধবসে চাপা পড়ে দশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছে ভারতীয় সেনাবাহিনী৷ উল্লেখ্য, গতকাল ভোরে জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের হিমবাহে প্রবল তুষার ধবসের কবলে পড়েন এক জুনিয়র কমিশন অফিসার সহ সেনাবাহিনীর দশ জওয়ান৷ সমুদ্রতল থেকে প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় ঐ ভয়ংকর তুষার ধবসে বরফের মধ্যে চাপা পড়ে যান মাদ্রাজ রেজিমেন্টের ঐ জওয়ানরা৷ খবর পেয়েই উদ্ধারকার্যে নেমে পড়ে সেনা ও বায়ুসেনা৷ উদ্ধারকার্যে বিশেজ্ঞ সেনার বিশেষ প্রশিক্ষত টিম এবং অত্যাধুনিক বরফ কাটার যন্ত্র এদিন আকাশ পথে লেহ শহরে পাঠানো হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ সেনার দশ জওয়ানই মৃত বলে খবর মিলে৷ তুষার ধবসে চাপা পড়ে জওয়ানদের মৃত্যুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top