News Flash

  • Home
  • Uncategorized
  • অসংলগ্ণ অবস্থায় বড়দোয়ালীতে আটক দুই মহিলা সহ তিনজন
Image

অসংলগ্ণ অবস্থায় বড়দোয়ালীতে আটক দুই মহিলা সহ তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ শনিবার রাতে বড়দোয়ালী পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় একটি মারুতি গাড়িতে মদমত্ত অবস্থায় তিনজনকে আটক করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গেছে টিআর০১-এএফ-০৪৩৮ নম্বরের মারুতি গাড়ি থেকে দুজন মহিলা এবং একজন পুরুষকে অসংলগ্ণ অবস্থায়  পুলিশ আটক করেছে৷ সূত্র অনুসারে জানা গেছে, তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ ঝগড়া করছিলেন৷ চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় জনগণ এগিয়ে গিয়ে তাদেরকে মদ্যপ অবস্থায় পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এডিনগর থানায়৷ পুলিশ এসে তাদেরকে গাড়ি সহ আটক করে নিয়ে যায়৷ এদিকে, পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে  দুজন স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন৷ রাস্তায় দাঁড়িয়ে স্বামী-স্ত্রী ঝগড়া করছিলেন বলে পুলিশে স্বীকারোক্তি দিয়েছেন৷ তবে, আদৌ তারা স্বামী-স্ত্রী কিনা এনিয়ে পুলিশ নিশ্চিতভাবে কিছু জানায়নি৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top