News Flash

  • Home
  • Uncategorized
  • বিবাহ নিবন্ধীকরণে গিয়ে চরম হয়রানির শিকার ১৭ জোড়া দম্পতি
Image

বিবাহ নিবন্ধীকরণে গিয়ে চরম হয়রানির শিকার ১৭ জোড়া দম্পতি

marriage registryনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ শনিবার বিবাহ নিবন্ধীকরণকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, বিবাহ নিবন্ধ রাজেন্দ্র কুমার নোয়াতিয়া  এদিন, কাউকে না জানিয়ে অফিস থেকে বেপাত্তা হয়ে যান৷ ফলে, ১৭টি বিবাহ নিবন্ধীকরণ ঝুলে থাকে দীর্ঘ সময়৷ সূচী মোতাবেক প্রতি শনিবার দুপুর তিনটে থেকে বিবাহ নিবন্ধীকরণ করা হয়৷ সে অনুযায়ী ১৭ জোড়া দম্পতি সঠিক সময়ে অফিসে গিয়ে হাজির হন৷ কিন্তু  সেখানে যাওয়ার পর জানতে পারেন বিবাহ নিবন্ধক শ্রী নোয়াতিয়া অফিসে নেই৷ ফলে, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়৷ সূত্র অনুসারে জানা গেছে, সন্ধ্যা ছয়টা নাগাদ শ্রীনোয়াতিয়া অফিসে আসেন৷ এরপর বিবাহ নিবন্ধীকরণের কার্যসূচী শুরু হয়৷ দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে বিবাহ নিবন্ধীকরণে আসা দম্পতিরা ক্ষোভ প্রকাশ করেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top