News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পথের বলি দুই শিশু
Image

পৃথক স্থানে পথের বলি দুই শিশু

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বিশালগড় ও গন্ডাছড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে গন্ডাছড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত একটি মহিন্দ্রা পিকআপ ভ্যান গাড়ি আটক করেছে৷ চালককেও গ্রেপ্তার করা হয়েছে৷ চালকের নাম তপন দেব৷ বাড়ি আমবাসার টিআরটিসি পাড়ায়৷
[vsw id=”LWDLkGI0QEM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের অরবিন্দ নগরের নাথ পাড়ার চয়ন দেবনাথ নামে আড়াই বছরের একটি শিশু তার বাবার সঙ্গে পাশের বাড়ি থেকে বাড়িতে ফিরছিল৷ সেখানে তারা কীর্তনে গিয়েছিল৷ ফেরার পথে বিএসএফের একটি গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়৷ ছিটকে পড়ে শিশুটি গুরুতরভাবে আহত হন৷ বিএসএফের গাড়ি করেই তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজে টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় শিশুটিকে সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ অবশ্য বিএসএফের গাড়ির চালককে আটক করেনি পুলিশ৷ গাড়িটিও ছেড়ে দেওয়া হয়েছে৷
এদিকে, গন্ডাছড়া আমবাসা সড়কের উল্টা ছড়া কলোনিতে একটি মহিন্দ্রা পিকআপ ভ্যান টিআর০৪-১৯৪২ বাইরাথি রিয়াং(৪৫) এবং তার নাতনি সিয়া রিয়াং(৬)কে ধাক্কা দেয়৷ তাতে দুজনই আহত হয়৷ তাদেরকে উদ্ধার করে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সিয়াকে শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় গন্ডাছড়া হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷ অপর মহিলার গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসা চলেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top