News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তৃতীয় দফার প্রথম দরবার হবে ১ ফেব্রুয়ারি
Image

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তৃতীয় দফার প্রথম দরবার হবে ১ ফেব্রুয়ারি

Nitish-Kumar-346487পটনা, ২৯ জানুয়ারি (হি.স.) : ফের জনতা দরবার-এ বসবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| আগামী ১ ফেব্রুয়ারি থেকেই জনপ্রিয় জনতা দরবার শুরু করবেন তিনি| শুক্রবার সরকারিভাবে একথা জানানো হয়েছে|
সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পটনায় নিজের বাড়ির অফিসেই জনতা দরবার শুরু করছেন বিহারের মুখ্যমন্ত্রী| জনগণের যাতায়াতের সুবিধার জন্যই এবার থেকে পটনায় জনতা দরবার করা হবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী অফিসের আধিকারিক অতীশ চন্দ্র| তাঁর কথায়, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তৃতীয় দফার প্রথম দরবার হবে ১ ফেব্রুয়ারি| পটনায় যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহন রয়েছে| তাই জনসাধারণের সুবিধার জন্য পটনাতেই জনতা দরবার করতে চান বিহারের মুখ্যমন্ত্রী|
প্রসঙ্গত, এর আগেও যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও নিয়মিতভাবে জনতা দরবার-এ বসতেন নীতীশ কুমার| জনগণের সুবিধা অসুবিধার কথা নিজে শুনতেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করতেন| যদিও এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একবারও জনতা দরবার-এ বসেননি নীতীশ কুমার| তবে আর দেরি নয়| ফের জনতা দরবার শুরু করতে চান জেডিইউ প্রধান|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top