News Flash

  • Home
  • Uncategorized
  • লাইফ লাইন স্তব্ধ, শত শত লরি আটক
Image

লাইফ লাইন স্তব্ধ, শত শত লরি আটক

ASSAM NHনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ জানুয়ারি৷৷ ফের স্তব্ধ হয়ে গিয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক তথা ত্রিপুরার লাইফ লাইন৷ যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে৷ বহু পণ্য বোঝাই লরি এবং যাত্রীবাহী বাস অটকা পড়ে রয়েছে৷ তিন দিন অতিক্রান্ত হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছেনা৷ এমনিতেই জাতীয় সড়কের বেহাল অবস্থার তার উপর বৃষ্টির জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে৷ এদিকে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছতে পারছে না৷ জ্বালানী তেলের সংকট এখনও অব্যাহত রয়েছে৷
বুধবার সন্ধ্যার হাল্কা বৃষ্টিপাতে আসামের বরাক, মেঘালয়ের রাতাছড়া জোয়াই ও ত্রিপুরার জাতীয় সড়ক এখনও পুরোদমে খোলেনি৷ অবস্থার উন্নতির কোন লক্ষণ নেই৷ ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে বিচ্ছিন অসমের বরাক ও ত্রিপুরা৷ বুধবার সন্ধ্যা বেলার সামান্য বৃষ্টিপাতেই বেসামাল হয়ে রাতাছড়া মালিডোর জাতীয় সড়কটি৷ তার উপর আবার পাহাড় থেকে নেমে আসে ছোটখাটো ধবস৷ আর সেই ধবসের কবলে পড়ে দূর্ঘটনাগ্রস্থ হয় দুটি গাড়ী৷ দূর্ঘটনাগ্রস্থ একটি গাড়ি পুড়ো জাতীয় সড়ক জুড়ে আড়াআড়ি ভাবে শুয়ে পড়ায় মূলত, জ্যাম তৈরী হয়েছে৷ যত সময় গড়িয়েছে ততই জ্যাম জটিলতর হয়েছে৷ ফলে উভয় দিকে শত শত যাত্রীবাহী বাস ও পন্যবাহী লরি জ্যামে আটকে পড়ে৷ যানবাহনের লাইন ক্রমশ দীর্ঘয়িত হয়েছে৷ পুরোপুরি যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে আসামের বরাক৷ মেঘালয়ের, ত্রিপুরার ও মিজোরামের কিছু কিছু যাত্রী রাস্তার একপাশ থেকে অপরপাশে পেড়িয়ে অন্য গাড়ি দিয়ে গন্তব্যস্থলে পৌঁছলেও পরিবার পরিজন নিয়ে আসা যাত্রীরা জ্যামেই পড়ে থাকতে হয়েছে৷ এদিকে বৃহস্পতিবার হাল্কা বৃষ্টিপাত হওয়াতে জাতীয় সড়কটি সম্পূর্ণ উন্মুক্ত হয়নি৷ বেশ কয়েকবার জ্যাম খুললেও প্রতিবারই সঙ্গে সঙ্গে জ্যাম লেগে যায়৷ আজ কোন বৃষ্টিপাত না হওয়াতে আসামের পরিবহন দপ্তর যুদ্ধকালিন তৎপরতায় কাজে হাত লাগালেও এখন পর্যন্ত রাতছড়া মলিডোর জাতীয় সড়কের যানচলাচল স্বাভাবিক হয়নি৷ সামান্য বৃষ্টিপাতের জেরে যদি অসমের বরাক, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে বর্ষাকাল হলে কি আকার ধারণ করবে আসামের রাতাছড়া মালিডোর জাতীয় সড়কটি তা সহজেই আন্দাজ করা যায়৷ সড়ক সংস্কার নিয়ে আসাম সরকারের তরফ থেকে তেমন কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে গত বর্ষার মরশুমে পক্ষকালেরও বেশী সময় যাবৎ যান চলাচল স্তব্ধ হয়ে থাকে জাতীয় সড়কে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top