News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন, ধৃতরা আইএস চর সন্দেহ গোয়েন্দাদের
Image

উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন, ধৃতরা আইএস চর সন্দেহ গোয়েন্দাদের

লখনউ, ২৩ জানুয়ারি (হি.স.): ইসলামিক স্টেট চর সন্দেহে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল সন্দেহভাজন ২ জঙ্গিকে| গোয়েন্দা ও জঙ্গিদমন শাখা সূত্রের খবর, উত্তরপ্রদেশ ধৃত ২ সন্দেহভাজনের নাম আলেম আহমেদ ও রিজওয়ান আহমেদ| আলেম আহমেদকে লখনউয়ে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ জঙ্গি দমন শাখার সদস্যরা| রিজওয়ানকে উত্তরপ্রদেশের খুশিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে|
উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা ধৃত ২ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন| এর আগে হরিদ্বার থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়| তাদের জিজ্ঞাসাবাদ করেই রিজওয়ান ও আলেমের খেঁাজ মিলেছে বলে দাবি গোয়েন্দাদের| শুধু তাই নয়, ধৃতেরা কয়েকদিন আগেই লখনউয়ে গোপনে একটি বৈঠক করে বলেও সূত্রের খবর| আরও খবর, কয়েকমাস আগেই সোশাল নেটওয়ার্কি সাইটের মাধ্যমে আইএস-এ যোগ দেয় রিজওয়ান| সন্দেহভাজনদের সোশাল সাইট অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন গোয়েন্দারা| উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শুক্রবারই জঙ্গি সন্দেহে দেশজুড়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top