News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের সাথে জোট নিয়ে বৈঠক করতে বঙ্গের কং নেতাদের ডাকলেন রাহুল
Image

বামেদের সাথে জোট নিয়ে বৈঠক করতে বঙ্গের কং নেতাদের ডাকলেন রাহুল

RAHUL CONGRESSকলকাতা, ২২ জানুয়ারী৷৷ অবশেষে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী৷ বামেদের সঙ্গে জোট সম্ভাবনা আলোচনা করতেই দিল্লীতে ১লা ফেব্রুয়ারী এই বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে ডেকে পাঠানো হয়েছে অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য্য, সোমেন মিত্র সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের৷ সেদিন সকাল সাড়ে দশটায় তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল গান্ধী৷
পশ্চিমবঙ্গের যেসব নেতাকে দিল্লীতে তলব করা হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই সিপিএমের সঙ্গে জোটের পক্ষেই এতদিন ইঙ্গিত দিয়েছেন৷ তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীনর চৌধুরী থেকে শুরু করে সোমেন মিত্র, আব্দুল মান্নান, ওমপ্রকাশ মিশ্র, আবু হাসেন খান চৌধুরী৷ প্রদীপ ভট্টাচার্য, মহম্মদ সোহরাব, দীপা দাশমুন্সিকেও দিল্লীতে ডেকে পাঠিয়েছেন রাহুল৷ জোট দরকার, কিন্তু কার সঙ্গে তা নিয়ে প্রদীপ ভট্টাচার্য ও দীপা দাশমুন্সি নিজেদের অবস্থান এখন্য স্পষ্ট করেননি৷
প্রদেশ কংগ্রেস নেতা মানস ভঁুইয়া এতদিন একলা চলার পক্ষে সওয়াল করেছেন৷ শুক্রবার তিনি নিজের অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছেন৷ তৃণমূল সরকারের সমালোচনা করলেও কার্যত বুঝিয়েছেন, তূণমূলের সঙ্গে জোটে তাঁর অনিচ্ছা নেই৷ যে দলকে এত ঘৃণা করেন, তাদের সঙ্গে জোট করবেন? প্রশ্ণ করা হলে তিনি বলেন, রাজনীতিতে কোনও ঘৃণার জায়গা নেই৷ প্রতিদ্বন্দ্বিতা আছে, শ্রদ্ধা আছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী৷
সম্প্রতি জোট প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে রাহুল জানান, পশ্চিমবঙ্গে জোটের বিষয়ে রণকৌশল ঠিক করার আগে প্রদেশ কংগ্রেস নেতাদের মতামতকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে৷ প্রদেশ কংগ্রেস নেতারাই রাজ্যের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সব থেকে বেশি ওয়াকিবহাল৷ তাই তাঁদের মতামত ও উদ্বেগের বিষয়গুলি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ হাইকমান্ড উপর থেকে কিছু চাপিয়ে দেবে না৷ এই প্রেক্ষাপটে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে রাহুলের বৈঠক থেকে কী ওঠে আসে, সে দিকেই এখন নজর৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top