News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁঠালতলিতে জমিয়ত উলামার সমাবেশ অনুষ্ঠিত
Image

কাঁঠালতলিতে জমিয়ত উলামার সমাবেশ অনুষ্ঠিত

Kathaltaliনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ জানুয়ারি ৷৷ করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার পাথারকান্দি জেলার ১১তম বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয় কাঁঠালতলি বাজারে৷ উক্ত সমাবেশে সম্মানিত সভাপতি ছিলেন স্বায়ক ইয়াহহিয়া সাহেব আমিরে শরিয়ত৷ উত্তর পূর্ব ভারতের জমিয়ত উলামার কার্যকরি সভাপতি৷ তছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার জমিয়ত উলামার সাধারন সম্পাদক মৌলালা এনাম উদ্দিন সাহেব৷ তাছাড়া আসাম ও ত্রিপুরা রাজ্যের জমিয়ত উলামার শত শত সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন৷ বার্ষিক সমাবেশের পাশাপাশি নতুন একটি কমিটি গঠন করা হয় কমিরগঞ্জ জেলা নিয়ে৷ পাশাপাশি পুরষ্কার বিতরনও করা হয়৷ সমাবেশে ত্রিপুরার জমিয়ত সংগঠনের সাধারন সম্পাদক এনাম উদ্দিন সাহেব উনার বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে জমিয়ত উলামার হিন্দ বাহিনীর বলিদানের কথা মুখে বলে শেষ করা যাবেনা৷ ইংরেজদের হাত থেকে মুক্ত করতে জমিয়তের হাজার হাজার লোক শহীদ হয়েছেন৷ তাই আরো বেশী করে মুসলিম সম্প্রদায়ের লোককে জমিয়ত উলামার ঝান্ডার নিচে আনতে হবে৷ উক্ত সমাবেশে প্রধান অতিথি ইয়াহহিয়া সাহেব অসম ও ত্রিপুরাবাসীর জন্য দোয়া কামনা করেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top