News Flash

  • Home
  • Uncategorized
  • আজ নেতাজী সম্পর্কিত গোপন নথি প্রকাশ হবে
Image

আজ নেতাজী সম্পর্কিত গোপন নথি প্রকাশ হবে

NETAJIনয়াদিল্লী, ২২ জানুয়ারী৷৷ শনিবার ২৩শে জানুয়ারী৷ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন৷ এই উপলক্ষে নেতাজী সম্পর্কিত ফাইলগুলির ডিজিটাল কপি সরকারী ওয়েবসাইটে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর ফলে, নেতাজী সম্পর্কে গোপন নথি প্রকাশের যে দাবি দীর্ঘদিন ধরে অপূর্ণ ছিল তা পূরণ হতে চলেছে৷ শুধু তাই নয়, নেতাজী সম্পর্কে বিভিন্ন তথ্যও প্রকাশিত ফাইলগুলি থেকে সংগ্রহ করতে পারবেন গবেষকরা৷
জাতীয় পুরাতত্ব বিভাগ থেকে বলা হয়েছে যে নেতাজী সম্পর্কিত ২৫টি গোপন ফাইলের ডিজিটাল সংস্করণ তারা প্রতি মাসেই সরকারী ওয়েবসাইটে প্রকাশ করবেন৷ উল্লেখ্য, ১৯৯৭ সালে ভারতের জাতীয় পুরাতত্ব বিভাগ আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে ৯৯০টি প্রকাশিত নথি তাদের সংগ্রহে রাখতে পেরেছিল৷ এই ফাইলগুলি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে প্রাপ্ত৷ এরপর ২০১২ সালে তাদের সংগ্রহে আসে আরও ১০৩০টি ফাইল যাতে খোসলা কমিশন এবং বিচারপতি মুখার্জী কমিশনের বিভিন্ন নথিপত্র ছিল৷ সবকয়টি ফাইলই সরকারী নথি আইন, ১৯৯৭ এর আওতায় সরকারীভাবে প্রকাশ করা হয়েছে৷
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর নেতাজী পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে নেতাজী সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত যাবতীয় গোপন নথি ও ফাইল তাঁর সরকার জনসমক্ষে প্রকাশ করবে৷ তাঁর এই ঘোষণা অনুযায়ী ৪ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে প্রথম ৩৩টি ফাইল প্রকাশ করে তুলে দেওয়া হয় ভারতের জাতীয় পুরাতত্ব বিভাগের হাতে৷ এরপরে, নেতাজী সম্পর্কিত গোপন নথি ও ফাইল জনসমক্ষে প্রচারের উদ্যোগ নেওয়া হয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে৷ এর সবগুলিই তুলে দেওয়া হয় জাতীয় পুরাতত্ব বিভাগের কাছে৷ প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকেও আরও কয়েকটি ফাইল প্রকাশ করে পাঠানো হয় পুরাতত্ব বিভাগে৷ প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় পুরাতত্ব বিভাগ নেতাজী সম্পর্কিত ১০০টি ফাইল ডিজিটাল আকারে প্রকাশ করে সরকারি ওয়েবসাইটে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top