News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের পর নাবালিকা হত্যা, গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

ধর্ষণের পর নাবালিকা হত্যা, গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনুর তাকমাছড়া এলাকা থেকে নিখোঁজ এক নাবালিকার পচাগলা মৃতদেহ বুধবার উদ্ধার হয়েছে৷ অপরদিকে, একই থানা এলাকার বীরচন্দ্র মনুর রাজাপুর এলাকায় এক গৃহবধূকে পণের দায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মিলেছে৷ মৃত গৃহবধূর নাম সঙ্গীতা দাসপাল (৩০)৷ স্বামীর নাম স্বদেশ পাল৷ ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ মৃতার স্বামী স্বদেশ পালকে আটক করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ একই থানা এলাকার দুটি মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, শান্তিরবাজার থানাধীন বীরচন্দ্র মনুর তাকমাছড়া এলাকার তের বছরের এক নাবালিকা গত দশদিন ধরে নিখোঁজ ছিল৷ এব্যাপারে একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল৷ তাকে কোথাও খঁুজে পাওয়া যাচ্ছিল না৷ বুধবার স্থানীয় একটি জলাশয়ে নিখোঁজ নাবালিকাটির পচাগলা মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া শান্তিরবাজার থানায়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে৷ আশঙ্কা করা হচ্ছে, ঐ নাবালিকাকে ধর্ষণ শেষে প্রমাণ লোপাটের জন্য তাকে হত্যা করে মৃতদেহটি জলাশয়ে ফেলা দেওয়া হয়েছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷ এলাকাবাসীর অভিমত, পুলিশ সঠিক তদন্ত করলে এই ঘটনার আসল রহস্য উদঘাটিত হবে৷ এদিকে, একই থানা এলাকার বীরচন্দ্র মনুর রাজাপুর বুধবার দুপুর নাগাদ সঙ্গীতা দাসপাল নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জানা যায়, সঙ্গীতার বাপের বাড়ি সাব্রুমের দমদমা এলাকায়৷ সামাজিক প্রথাতেই রাজাপুর এলাকার স্বদেশ পালের সঙ্গে তার বিয়ে হয়েছিল৷ বিয়েতে পাত্র পক্ষের চাহিদা অনুযায়ী যাবতীয় জিনিসপত্র এবং নগদ টাকা মিটিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু বিয়ের ছ’মাস কাটতে না কাটতেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়৷
গৃহবধূ সঙ্গীতাকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য স্বামী শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজনরা ক্রমাগত নির্যাতন শুরু করেন৷ তাদের দুটি শিশু সন্তানও রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে, নির্যাতন সহ্য করতে না পেরেই গৃহবধূ হয়তো ফাঁসিতে আত্মহত্যা করেছে নয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়৷ এদিকে, মৃতার স্বামী স্বদেশ পালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ পণের দায়েই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এক্ষেত্রেও সঠিক তদন্ত হলে মৃত্যু রহস উদঘাটিত হবে বলে এলাকাবাসীর অভিমত৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top