News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রেগা ও খাদ্য সুরক্ষা নিয়ে ভিডিও কনফারেন্সে মুখ্য সচিবের কাছ থেকে তথ্য নিলেন প্রধানমন্ত্রী
Image

রাজ্যে রেগা ও খাদ্য সুরক্ষা নিয়ে ভিডিও কনফারেন্সে মুখ্য সচিবের কাছ থেকে তথ্য নিলেন প্রধানমন্ত্রী

TRIPURA MODIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ রাজ্যে রেগা প্রকল্প এবং খাদ্য সুরক্ষা বিলের বাস্তবায়ন সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যের মুখ্যসচিবের সাথে বিডিও কনফারেন্সে রেগার মজুরি প্রদানে আধার যুক্ত করা এবং খাদ্য সুরক্ষা বিল মোতাবেক রেশনসামগ্রী বিতরণে প্রতিটি ন্যায্যমূলের দোকান কম্পিউটারাইজড করার বিষয়ে রাজ্যের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি৷ রাজ্য সরকার প্রধানমন্ত্রীকে জানিয়েছে, এখন পর্যন্ত সারা রাজ্যে ৪৭ শতাংশ রেগা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারলিঙ্কিং করা হয়েছে৷ আগামী মার্চের মধ্যে ১০০ শতাংশ কাজ সম্পন্ন হবে৷ এদিকে, রাজ্যে গত ১ সেপ্ঢেম্বর থেকে খাদ্য সুরক্ষা বিল চালু করা হয়েছে৷ তাতে প্রাথমিকভাবে পশ্চিম জেলার ন্যায্যমূল্যের দোকানগুলি অগ্রাধিকারের ভিত্তিতে কম্পিউটারাইজড করা হয়েছে৷ আগামী মার্চের মধ্যে সারা রাজ্যে ন্যায্যমূল্যের দোকানগুলি কম্পিউটারাইজড করা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব যশপাল সিং৷ তবে, যেসব স্থানে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে সেখানেই ন্যায্যমূল্যের দোকানগুলি কম্পিউটারাইজড করা সম্ভব হবে৷ এই লক্ষ্যে ইতিমধ্যে কম্পিউটার সামগ্রী ক্রয় করা হয়ে গেছে৷ সোমবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব যশপাল সিং এই তথ্য দিয়েছেন৷
এদিন তিনি জানান, রেগার মজুরি প্রদানে বিভিন্ন সময়ে যে জটিলতার সৃষ্টি হয় তার পেছনে একজন ব্যক্তির একাধিক ব্যাঙ্ক একাউন্ট অন্যতম কারণ৷ ব্যাঙ্ক একাউন্টের সাথে আধার নাম্বার যুক্ত হলে এই সমস্যাগুলি এড়ানো সম্ভব হবে৷ পাশাপাশি তিনি জানান, রাজ্যে ৯৭ শতাংশ মানুষ আধার কার্ড পেয়েছেন৷ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি এমনকি সারা দেশের মধ্যে ত্রিপুরায় এবিষয়ে শীর্ষে রয়েছে বলে তিনি দাবি করেন৷ এদিকে, ন্যায্যমূল্যের দোকানগুলি কম্পিউটারাইজড হয়ে গেলে মনিটরিং সিস্টেম অনেক সহজ হয়ে যাবে৷ তাতে রেশন সামগ্রী বন্টনের হিসেব সহজে মিলবে বলে জানান তিনি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top