News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আর কোথাও বার্ড ফ্লু সংক্রমণ নেই, অভয় দিলেন মন্ত্রী
Image

রাজ্যে আর কোথাও বার্ড ফ্লু সংক্রমণ নেই, অভয় দিলেন মন্ত্রী

Bird Flu 32নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ গান্ধীগ্রাম এলাকা ছাড়া রাজ্যে আর কোথাও বার্ড ফ্লু আক্রান্তের খবর নেই৷ তিনদিন ধরে গান্ধীগ্রামে সরকারি খামারে লাগাতর নিধন কর্মসূচী চলছে৷ ফলে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে৷ তাতে রাজ্যবাসীকে বার্ড ফ্লু’র কারণে চিন্তিত না হওয়ার জন্য অভয় দিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা৷ সোমবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সারা রাজ্যে অন্য কোথাও বার্ড ফ্লু’র আক্রান্তের রিপোর্ট নেই৷ কেবলমাত্র গান্ধীগ্রামে সরকারি খামারে এবং পার্শ্ববর্তী এলাকায় বার্ড ফ্লু’তে হাঁস, মুুরগি আক্রান্ত হয়েছে৷ তিনদিন ধরে প্রায় ৭৫৬৩টি হাঁস, মুরগি নিধন করা হয়েছে৷ পাশাপাশি ১১৭৩৪টি ডিম এবং ৮১৫ কেজি ব্রয়লার খাদ্য নষ্ট করা হয়েছে৷ ক্ষতিপূরণ বাবদ অর্থও সঙ্গে সঙ্গেই মিটিয়ে দেওয়া হচ্ছে৷ শুধু তাই নয়, ঐ এলাকায় পঞ্চায়েত সহ বিভিন্ন অফিস এবং জনগণকে সতর্ক করার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচীও অবলম্বন করেছে দপ্তর বলে শ্রী দেববর্মা জানিয়েছেন৷
পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেই এই রাজ্যে বার্ড ফ্লু’র সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী অনুমান প্রকাশ করেছেন৷ এদিন তিনি জানান, সীমান্ত বেষ্টিত এলাকায় হওয়ায় খুব সহজেই পরিযায়ী পাখিরা সংক্রমণ ওপার থেকে এপারে ছড়িয়ে দিচ্ছে৷ প্রথমে গান্ধীগ্রাম এলাকায় বাড়িঘরে হাঁস মুরগিতে মরক ধরা পড়ে৷ তা থেকে সন্দেহ দেখা দেয় বার্ড ফ্লু’র আক্রমণ নিয়ে৷ একই সাথে গান্ধীগ্রাম সরকারি খামারেও লক্ষণ দেখা দেয়৷ সঙ্গে সঙ্গেই সরকারি খামার থেকে এবং পার্শ্ববর্তী এলাকার বাড়িঘর থেকে দুটি করে হাঁস, মুরগি ভোপালস্থিত ল্যাবরেটরিতে পাঠানো হয়৷ সেখান থেকে রিপোর্টে জানানো হয় ঐ হাঁস, মুরগিগুলিতে বার্ড ফ্লু’র সংক্রমণ মিলেছে৷ সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় গাইড লাইন মোতাবেক প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তিনি জানান, এই প্রক্রিয়া আরো বেশ কয়েকদিন ধরে চলবে৷
এদিকে,প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোরঞ্জন সরকার জানিয়েছেন, আজ রাজ্যে কেন্দ্রীয় আধিকারিক দিপঙ্কর বিশ্বাস এসেই গান্ধীগ্রাম স্থিত সরকারি খামার ও পার্শ্ববর্তী বার্ড ফ্লু আক্রান্ত এলাকা সফর করেছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন৷ জানা গেছে, আগামীকাল তিনি দপ্তরের প্রধান সচিবের সাথে বৈঠক করবেন৷ এদিকে, শ্রী সরকার জানিয়েছেন, গান্ধীগ্রাম সরকারি খামারে নিধনের কাজ সম্পন্ন হয়েছে৷ আগামীকাল পার্শ্ববর্তী এলাকাতেও নিধনের কাজ সম্পন্ন হবে৷ এরপর পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে যাতে সম্পূর্ণ এলাকা বার্ড ফ্লু’র সংক্রমণ মুক্ত হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top