News Flash

  • Home
  • Uncategorized
  • তিন মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজ্য মানবাধিকার কমিশন
Image

তিন মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজ্য মানবাধিকার কমিশন

Golden Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ মাস তিনেকের মধ্যেই রাজ্য মানবাধিকার কমিশনের কাজ শুরু হয়ে যাবে৷ মূলত, কমিশনের চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করার সাথে সাথেই পুরোদমে কাজ শুরু হবে বলে জানান মুখ্যসচিব যশপাল সিং৷ কুঞ্জবন এলাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় হবে বলে স্থির করা হয়েছে৷ সে মোতাবেক সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ ইতিমধ্যে ডেপুটেশনে করণিক নিযুক্ত করা হয়েছে৷ উপজাতি কল্যাণ দপ্তরের সচিব এল ডার্লংকে কমিশনের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে৷
উল্লেখ্য, সুপ্রিমকোর্টের নির্দেশে রাজ্য মানবাধিকার কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় সরকার৷ সে মোতাবেক জানুয়ারি মাসের আগেই গঠন করা হয় মানবাধিকার কমিশন৷ প্রথা অনুযায়ী কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার বিধান রয়েছে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত মুখ্যবিচারপতি অথবা সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি৷ সে লক্ষ্যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত মুখ্যবিচারপতি তথা সিকিম লোকায়ুক্ত কল্যাণজ্যোতি সেনগুপ্ত রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিতে সম্মত হন৷ এদিকে, দুই সদস্যক কমিটিতে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন প্রধান সচিব আর পি মিনা এবং প্রাক্তন আইন সচিব সমীরণ দাসকে৷ এখন কমিশনের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত দায়িত্বভার গ্রহণ করার সাথে সাথেই রাজ্যে চালু হয়ে যাবে রাজ্য মানবাধিকার কমিশন৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top