News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক নিরাপত্তা বিল নিয়ে কেন্দ্রের সমালোচনা ইন্টাক সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের
Image

সড়ক নিরাপত্তা বিল নিয়ে কেন্দ্রের সমালোচনা ইন্টাক সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের

INTUCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ সারা দেশে দূর্ঘটনার ক্ষেত্রে বেশীরভাগ সময় দেখা গিয়েছে চালকের গাফিলতিই দায়ী৷ অথচ এই দূর্ঘটনা রোধ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সড়ক পরিবহণ নিরাপত্তা বিল আনতে চলেছে তার বিরুদ্ধে রবিবার আগরতলায় মোটর শ্রমিক কর্মী সমিতির ১৬তম প্রতিনিধি সম্মেলনের মঞ্চ থেকে সওয়াল করলেন আইএনটিইউসি (ইন্টাক) সর্বভারতীয় সম্পাদক কে এস ভার্মা৷ বিল মোতাবেক দূর্ঘটনা ঘটলে সেই গাড়ীর চালককে জেল যেতে হবে৷ আর তাতে চালকদের ভবিষ্যৎ অন্ধকার বলে কেন্দ্রীয় সরকারের এই বিলের বিদ্রূপ করলেন তিনি৷ এই বিলে ট্রাফিক নিয়ম উলঙ্ঘণ করলে জরিমানার বিধান রয়েছে৷ সেই বিষয়েও চালকরাই ক্ষতিগ্রস্ত হবেন বলে সমালোচনায় মুখর হন তিনি৷ তাতে স্পষ্ট চালকদের গাফিলতির কারনে সারা দেশে যে মৃত্যু মিছিল লক্ষ্য করা যায় সেক্ষেত্রে দোষীকে আড়াল করার পক্ষেই জোরালো সওয়াল করলেন শ্রী ভার্মা৷ নিয়ম নীতির তোয়াক্কা না করে মোটর যান চালকরা প্রতিনিয়ত ট্রাফিক বিধি উলঙ্ঘণ করলেও তাদের হয়েই সাফাই গাইলেন তিনি৷ অবশ্য সারা দেশে পরিবহণ শ্রমিকরা নানাভাবে বঞ্চিত৷ সেই কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন৷
মূলতঃ এরাজ্যে রাজনীতির রং বিচার করে সুযোগ সুবিধা প্রদান করা হয় মোটর শ্রমিকদের৷ এই অভিযোগ তুলে শ্রী ভার্মা বলেন, এরাজ্যে যে অরাজকতা চলছে তা সারা দেশে কোথাও দেখা যায় না৷ লাইসেন্স থেকে শুরু করে পারমিট এমনকি ঋণ পাওয়ার ক্ষেত্রেও চরম দলবাজী ও স্বজন পোষণ করা হচ্ছে৷ পরিবহণ শ্রমিকদের বেতন, পেনশন সহ অন্যান্য দাবী দাওয়া নিয়ে সরব হতে এরাজ্যে শাসক দল সমর্থিত মোটর শ্রমিক সংগঠনকে দেখা যায়না৷ অথচ দেশব্যাপী যখন আই এন টি ইউ সি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে সোচ্চার হয় তখন এই সিট্যুর সংগঠনকে মঞ্চে অংশগ্রহণ করতে দেখা যায়৷ এই বিষয়ে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন ইন্টাকের কাছে দাবী জানিয়েছেন সর্বভারতীয় স্তরে কোন আন্দোলনে সিট্যুকে যেন অন্তর্ভূক্ত না করা হয়৷ এদিন এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্টাক রাজ্য সভাপতি দীপক রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে শ্রী রায় ইন্টাকের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে শ্রমিক স্বার্থে আন্দোলনমুখী হওয়ার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷
এদিকে, শ্রমিক স্বার্থ নিয়ে আলোচনা করার পাশাপাশি পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএমের নির্বাচনী আঁতাত প্রসঙ্গে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন৷ কংগ্রেস হাইকমান্ড পশ্চিমবঙ্গে সিপিএমের সাথে আঁতাত প্রশ্ণে ভিন্ন নীতি অবলম্বন করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উভয়েই৷ তাঁদের দাবি কেরালা এবং ত্রিপুরায় কংগ্রেসের বিরোধী সিপিএম৷ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কান্ডারীরা যতই সিপিএমের সাথে জোট প্রশ্ণে সওয়াল করুক, হাইকমান্ড ঐ রাজ্যের জন্য ভিন্ন নীতি অবলম্বন করবে না৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top