News Flash

  • Home
  • Uncategorized
  • মহরাষ্ট্রে গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী চাষী, হতবাক পরিবার
Image

মহরাষ্ট্রে গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী চাষী, হতবাক পরিবার

suicideমুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): গলায় ফঁাস লাগিয়ে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের ঋণগ্রস্ত এক চাষী| মৃতের নাম শেষরাও শেজুল (৪০)| তিনি মারাঠওয়াড়ার জালনা জেলার বাসিন্দা| আত্মহত্যা করার আগে গোটা গ্রামকে শেষকৃত্যের আমন্ত্রণও জানিয়ে ছিলেন তিনি| প্রথমে গ্রামবাসী ভেবেছিল শেষরাও `মজা’ করছেন| কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে পরদিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি| ঘটনায় হতবাক তঁার পরিবার ও প্রতিবেশীরা|
এক গ্রামবাসী বলেছেন, শেষরাও আমাকে, গ্রামের আরও অনেককে বলেছিল, আমাদের ছেড়ে চলে যাবে| শেষকৃত্যে থাকার জন্য গ্রামবাসীদের আমন্ত্রণ করে, কিন্তু ওর কথায় গুরুত্বই দেয়নি কেউ| পরদিন সকালে দেখি, নিম গাছে ওর দেহ ঝুলছে| গ্রামবাসীরা জানিয়েছেন, শেষরাও দু একর জমির মালিক| খরার জন্য মার খেয়েছে তাঁর সয়াবিন চাষ| তার ওপর ৮০ হাজার টাকা ঋণও করেছেন| কী করে মেয়ের বিয়ে দেবেন, সেই দুশ্চিন্তাও গ্রাস করেছিল তাঁকে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top