News Flash

  • Home
  • Uncategorized
  • পিকে ছবির প্রচারে আইএসআই-এর সাহায্য নিয়েছেন আমির খান, মন্তব্য স্বামীর
Image

পিকে ছবির প্রচারে আইএসআই-এর সাহায্য নিয়েছেন আমির খান, মন্তব্য স্বামীর

subramaniam swamiনয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী| শনিবার স্বামী অভিযোগ করেছেন, পিকে ছবির প্রচারে পাকিস্তান ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই)-এর সাহায্য নিতে হয়েছে আমির খানকে| অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে শাসক দলের বিরাগভাজন হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট| ভারতের নিরাপত্তা নিয়ে আমিরের বক্তব্য টেনে এনে স্বামী বলেন, `আমিরের এ ধরনের মন্তব্যকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই না| আমি জানি পিকের প্রচারের জন্য ও আইএসআই-এর সঙ্গে কাজ করেছে|’
এখানেই থামেননি স্বামী| তিনি আরও বলেন, `ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেনেরে যঁাকে মুখ করা হয়েছে, তিনি যদি বলেন, তঁার স্ত্রী দেশে নিরাপত্তা বোধ করছেনা না, সেটা ঠিক কথা নয়| যদি সত্যি আমিরের স্ত্রী অরক্ষিত বলে মনে করেন, তা হলে তো তঁার ভারত ছেড়ে যাওয়াই উচিত|
উল্লেখ্য, এর আগে অসহিষ্ণুতা ইসু্যতে আমিরকে একহাত নিয়েছেন রাম মাধব| মাধব বলেছিলেন, ইউপিএ সরকারের আমলে অতুল্য ভারতের অ্যাম্বাসডর ছিলেন আমির| তারই প্রচারে একটি বিজ্ঞাপনে এক অটোচালককে দেশের মর্যাদার ব্যাপারে সচেতন করতে দেখা গিয়েছিল আমির খানকে| সেই বিজ্ঞাপনের সূত্রেই আমিরকে কটাক্ষ করেন বিজেপি নেতা রাম মাধব| এদিন রাম মাধবের বক্তব্যকে সমর্থণ করে স্বামী বলেন, `শুধুমাত্র অটোচালককে দেশের মর্যাদা বোঝালে চলবে না, নিজের স্ত্রীকেও তা বোঝাতে হবে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top