News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন কঙ্গনা, মন্তব্য অভিনেত্রীর
Image

১৭ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন কঙ্গনা, মন্তব্য অভিনেত্রীর

Kangana Ranautনয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): চাঞ্চল্যকর মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত| একটি বই লঞ্চ অনুষ্ঠানে কঙ্গনা বলেছেন, বলিউডে পা রাখার আগেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি| মাত্র ১৭ বছর বয়সে|
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা বলেছেন, `যে ভাবে আমি জীবনে ব্যর্থতার সঙ্গে লড়েছি তা বইতে তুলে ধরতে চাই| সাফল্য আপনাকে জীবনে কিছু শেখায় না| টানা ১০ বছর ধরে আমি সংগ্রাম করেছি| সেই লড়াই আমাকে ধীরে ধীরে গড়ে তুলেছে| আমি জানি না মানুষ আমাকে কতটা সফল মনে করেন| কিন্তু মানুষ হিসেবে আমি নিজেকে সফল মনে করি| জীবনে হেরে গেলে আমরা বুঝাতে পারি কী হারিয়েছি| ১০ বছরের অপমান, প্রত্যাখ্যান, লজ্জা দুনিয়া আমাকে নিয়ে কী ভাবছে তা নিয়ে মাথা ঘামাতে দেয়নি| আমার বাবা, মাও আমাকে ব্যর্থ বলেছেন| কিন্তু আমি হার মানতে চাইনি| সে কারণেই জীবনে আজ সফল হতে পেরেছি| শুধু ভারতে নয়, সারা বিশ্বে জয় ও সাফল্যকে খুব বড় করে দেখা হয়|’
স্কুলে পড়ার সময় থেকেই পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তাঁকে বাবা, মা চাপ দিতেন| ডাক্তার হওয়ার কথা থাকলেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন কঙ্গনা| তঁার কথায়, আমাদের নিজেদের সন্তানদের শেখানো উচিত্ যে ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ নয়| আমাদের সমাজে সাফল্য ও ব্যর্থতাকে যে ভাবে দেখা হয় তা মানসিক চাপ তৈরি করে| সে কারণেই মহিলাদের উপর অত্যাচার বাড়ছে বলে মনে করেন কঙ্গনা| তাঁর বোন রঙ্গোলিও অ্যাসিড হামলার শিকার| কী ভাবে মাত্র ১৭ বছর বয়সে ইন্ডাস্ট্রির এক সিনিয়রের কাছে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতিত হয়েছিলেন তিনি সে কাহিনিও এ দিন তুলে ধরেছেন কঙ্গনা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top