মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): গলায় ফঁাস লাগিয়ে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের ঋণগ্রস্ত এক চাষী| মৃতের নাম শেষরাও শেজুল (৪০)| তিনি মারাঠওয়াড়ার জালনা জেলার বাসিন্দা| আত্মহত্যা করার আগে গোটা গ্রামকে শেষকৃত্যের আমন্ত্রণও জানিয়ে ছিলেন তিনি| প্রথমে গ্রামবাসী ভেবেছিল শেষরাও `মজা’ করছেন| কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে পরদিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি| ঘটনায় হতবাক তঁার পরিবার ও প্রতিবেশীরা|
এক গ্রামবাসী বলেছেন, শেষরাও আমাকে, গ্রামের আরও অনেককে বলেছিল, আমাদের ছেড়ে চলে যাবে| শেষকৃত্যে থাকার জন্য গ্রামবাসীদের আমন্ত্রণ করে, কিন্তু ওর কথায় গুরুত্বই দেয়নি কেউ| পরদিন সকালে দেখি, নিম গাছে ওর দেহ ঝুলছে| গ্রামবাসীরা জানিয়েছেন, শেষরাও দু একর জমির মালিক| খরার জন্য মার খেয়েছে তাঁর সয়াবিন চাষ| তার ওপর ৮০ হাজার টাকা ঋণও করেছেন| কী করে মেয়ের বিয়ে দেবেন, সেই দুশ্চিন্তাও গ্রাস করেছিল তাঁকে|
মহরাষ্ট্রে গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী চাষী, হতবাক পরিবার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















