News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তা সাহা হত্যা মামলা স্থানান্তর
Image

শান্তা সাহা হত্যা মামলা স্থানান্তর

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ শান্তা হত্যা মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জেলা ও সাবডিভিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে স্থানান্তর হয়েছে৷ সোমবার এই মামলা আদালতে স্থানান্তর হয়৷ অভিযুক্তরা আজ আদালতে জামিনের আবেদন জানিয়ে- ছিলেন৷ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ তাদেরকে পুনরায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে আজ আদালতে তোলা হয়৷ কৃষ্ণ দে নামে এক অভিযুক্ত অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে আদালতে তোলা যায়নি৷ সিআইডি এই মামলার তদন্ত ভার গ্রহণ করার পর যে ছয়জনকে আটক করেছে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে৷ সে অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে চলেছে৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহরের জিবি সংলগ্ণ ৭৯ টিলা কোয়াটার কমপ্লেক্সে শান্তা সাহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল৷ এই হত্যাকান্ডের পর ঘটনার তদন্তভার পুলিশ গ্রহণ করলেও পরবর্তী সময়ে মামলার তদন্ত ভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top