নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ শান্তা হত্যা মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জেলা ও সাবডিভিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে স্থানান্তর হয়েছে৷ সোমবার এই মামলা আদালতে স্থানান্তর হয়৷ অভিযুক্তরা আজ আদালতে জামিনের আবেদন জানিয়ে- ছিলেন৷ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ তাদেরকে পুনরায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে আজ আদালতে তোলা হয়৷ কৃষ্ণ দে নামে এক অভিযুক্ত অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে আদালতে তোলা যায়নি৷ সিআইডি এই মামলার তদন্ত ভার গ্রহণ করার পর যে ছয়জনকে আটক করেছে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে৷ সে অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে চলেছে৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহরের জিবি সংলগ্ণ ৭৯ টিলা কোয়াটার কমপ্লেক্সে শান্তা সাহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল৷ এই হত্যাকান্ডের পর ঘটনার তদন্তভার পুলিশ গ্রহণ করলেও পরবর্তী সময়ে মামলার তদন্ত ভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়৷
শান্তা সাহা হত্যা মামলা স্থানান্তর
Releated Posts
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…


















