News Flash

  • Home
  • Uncategorized
  • বিমল সিনহা হত্যাকান্ড ঃ ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করতে রাজ্য সরকারকে নির্দেশ উচ্চ আদালতের
Image

বিমল সিনহা হত্যাকান্ড ঃ ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করতে রাজ্য সরকারকে নির্দেশ উচ্চ আদালতের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ সোমবার ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে জনস্বার্থ মামলার শুনানীতে এডভোকেট জেনারেল আদালতকে জানান, এই রিপোর্ট প্রকাশ করতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে৷ আদালত রাজ্য সরকারকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছে৷ আগামী ২৯ ফেব্রুয়ারী রাজ্য সরকারকে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে কিনা তা জানানোর জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷
এদিন, মুখ্য বিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি শুভাশিষ তলাপাত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানী শুরু হয়৷ সরকার পক্ষে এডভোকেট জেনারেল আদালতকে জানান, বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করতে চার সপ্তাহ সময় লাগবে৷ আদালত তখন রাজ্য সরকারকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়ে আগামী ২৯ ফেব্রুয়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য্য করে৷ ঐদিন রাজ্য সরকারকে জানাতে হবে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে কিনা৷
উল্লেখ্য, ৩১ মার্চ ১৯৯৮ সালে এনএলএফটি উগ্রপন্থীদের গুলিতে নৃশংসভাবে খুন হন তদানিন্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তাঁর ভাই৷ এই হত্যা মামলায় রাজ্য সরকার ১৯৯৮ সালের ৬ জুন ইউসুফ কমিশন গঠন করে৷ কমিশন তার তদন্ত রিপোর্ট ৩১ জানুয়ারী ২০০০ সালে রাজ্য সরকারের কাছে জমা দেয়৷ এরপর থেকে এই রিপোর্ট আর প্রকাশ করা হয়নি৷ বহুবার এনিয়ে বিধানসভাতেও বিরোধী দলের সদস্যরা রিপোর্ট প্রকাশ করার দাবী জানিয়ে সোচ্চার হয়েছিলেন৷ অবশেষে ২০১৫ সালের ১১ আগষ্ট প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায় উচ্চ আদালতে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ ইতিমধ্যে মামলার শুনানীতে সরকার পক্ষ দুইবার সময় চেয়ে নেয়৷ আজ মামলার চূড়ান্ত শুনানীতে উচ্চ আদালত রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ করার জন্য ছয় সপ্তাহ সময় বেঁধে দেয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top