নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ সোমবার ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে জনস্বার্থ মামলার শুনানীতে এডভোকেট জেনারেল আদালতকে জানান, এই রিপোর্ট প্রকাশ করতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে৷ আদালত রাজ্য সরকারকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছে৷ আগামী ২৯ ফেব্রুয়ারী রাজ্য সরকারকে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে কিনা তা জানানোর জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷
এদিন, মুখ্য বিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি শুভাশিষ তলাপাত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানী শুরু হয়৷ সরকার পক্ষে এডভোকেট জেনারেল আদালতকে জানান, বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করতে চার সপ্তাহ সময় লাগবে৷ আদালত তখন রাজ্য সরকারকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়ে আগামী ২৯ ফেব্রুয়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য্য করে৷ ঐদিন রাজ্য সরকারকে জানাতে হবে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে কিনা৷
উল্লেখ্য, ৩১ মার্চ ১৯৯৮ সালে এনএলএফটি উগ্রপন্থীদের গুলিতে নৃশংসভাবে খুন হন তদানিন্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তাঁর ভাই৷ এই হত্যা মামলায় রাজ্য সরকার ১৯৯৮ সালের ৬ জুন ইউসুফ কমিশন গঠন করে৷ কমিশন তার তদন্ত রিপোর্ট ৩১ জানুয়ারী ২০০০ সালে রাজ্য সরকারের কাছে জমা দেয়৷ এরপর থেকে এই রিপোর্ট আর প্রকাশ করা হয়নি৷ বহুবার এনিয়ে বিধানসভাতেও বিরোধী দলের সদস্যরা রিপোর্ট প্রকাশ করার দাবী জানিয়ে সোচ্চার হয়েছিলেন৷ অবশেষে ২০১৫ সালের ১১ আগষ্ট প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায় উচ্চ আদালতে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ ইতিমধ্যে মামলার শুনানীতে সরকার পক্ষ দুইবার সময় চেয়ে নেয়৷ আজ মামলার চূড়ান্ত শুনানীতে উচ্চ আদালত রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ করার জন্য ছয় সপ্তাহ সময় বেঁধে দেয়৷
বিমল সিনহা হত্যাকান্ড ঃ ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করতে রাজ্য সরকারকে নির্দেশ উচ্চ আদালতের
Releated Posts
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…


















