News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রডগেজে ইঞ্জিন গেল বিশালগড়ে, সাতটি বগি নিয়ে রেল আজ পৌঁছবে আগরতলায়
Image

ব্রডগেজে ইঞ্জিন গেল বিশালগড়ে, সাতটি বগি নিয়ে রেল আজ পৌঁছবে আগরতলায়

BGনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়ের দুদিন আগেই আগরতলায় এসে পৌঁছল ব্রডগেজের ইঞ্জিন৷ তাতে মার্চ মাসের মধ্যেই যাত্রীবাহী রেল আগরতলা পর্যন্ত চলাচল করবে বলে আশায় বুক বেঁধেছেন রাজ্যবাসী৷ রেল দপ্তরের কর্মকর্তারাও এধরনেরই আশ্বাস দিয়েছেন৷ আগরতলায় ব্রডগেজের ইঞ্জিন আসার আগাম সংবাদে উৎসুক জনতার ভিড় পরিলক্ষিত হয় দুপুর থেকেই৷ রেল ইঞ্জিনকে স্বাগত জানাতে ফুলের মালা নিয়ে উৎসুক জনতা অপেক্ষমান ছিলেন রেল স্টেশনে৷ রেলের ইঞ্জিনটি আগরতলায় পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন উৎসাহী মানুষজন৷ এই দৃশ্য প্রত্যক্ষ করে মনে হচ্ছিল আগরতলা যেন নতুন কোন উৎসবের বার্তা বইয়ে নিয়ে এসেছে৷ ব্রডগেজ ইঞ্জিনে এসেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্যবাস্তুকার হরপাল সিং সহ অন্যান্য আধিকারিকরা৷ উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি ব্রডগেজের ইঞ্জিন আগরতলায় এসে পৌঁছার কথা ছিল৷ নির্ধারিত সময়ের দুদিন আগেই ইঞ্জিনটি আগরতলায় এসে পৌঁছেছে৷ আগরতলা থেকে ব্রডগেজের ইঞ্জিনটি সন্ধ্যা নাগাদ বিশালগড়ের উদ্দেশ্যেও রওনা হয়৷ রাতে ইঞ্জিনটি বিশালগড় গিয়ে পৌঁছে৷ সেখানেও উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষণীয়৷আগরতলায় ব্রডগেজ যাত্রীবাহী রেল চলাচলের অপেক্ষায় দিনাদিপাত করছেন রাজ্যবাসী৷ কিন্তু সে অপেক্ষার অবসান ঘটতে আর খুব বেশি দেরি নেই৷ ব্রডগেজ লাইন পাতার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে৷ ছোটখাটো যেসব ঝামেলা ছিল সেগুলিও মিটিয়ে ফেলা হয়েছে৷ এখন শুধু যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন আনুষ্ঠানিকভাবে চালুর হুইসেল বাজানোর অপেক্ষায় রাজ্যবাসী৷ যাত্রীবাহী ট্রেন চালানোর আগে যাবতীয় পরীক্ষামূলক প্রক্রিয়া শেষ করতে শুরু করেছে রেলওয়ে৷ বিকেল চারটের আগেই ব্রডগেজ ইঞ্জিনটি আগরতলায় এসে পৌঁছে৷ উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি এই ইঞ্জিনটি আগরতলায় এসে পৌঁছার কথা ছিল৷ কিন্তু এর দুদিন আগেই ইঞ্জিনটি আগরতলায় এসে পৌঁছেছে৷ ব্রডগেজের ইঞ্জিনকে স্বাগত জানাতে দুপুর থেকেই অসংখ্য মানুষ ভিড় করে অপেক্ষা করছিলেন৷ ইঞ্জিনটি রেল স্টেশনে এসে পৌঁছতেই শুভেচ্ছা জানান উৎসাহী মানুষজন৷ ইঞ্জিনটি ১০০ কিলোমিটার গতি বেগে আমবাসা থেকে আগরতলায় এসে পৌঁছেছে বলে জানা গেছে৷
এদিকে, আজ বিকেলে ৪০০৯৬ নম্বরের একটি ইঞ্জিন সাতটি বগি নিয়ে চুড়াইবাড়ি এসে পৌঁছে৷ সেখান থেকে আমবাসায় এসে পৌঁছায়৷
BG COACHপশ্চিম বঙ্গের শিলিগুড়ি’র একটি ৪০০৯৬ নম্বরের ইঞ্জিন নিয়ে আজ বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ যাত্রীবাহী ট্রেন প্রথমবারের মত রাজ্যের মাটে চুরাইবাড়ি স্পর্শ করে৷ রাজ্যের ৩৭লক্ষ মানুষের বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ উত্তরপূর্ব রেলের সীমান্ত জেনারেল ম্যানেজারের নেতৃত্বে শিলচর থেকে পাহাড়ী রাজ্যের উদ্দ্যেশে যাত্রীবাহী ট্রেনটি আসে৷ অনেক আগে থেকেই রেলের নির্মাণ সংস্থা তথা রেলওয়ে উত্তর পূর্বের সীমান্ত ম্যানেজার জানিয়ে দেন চলতি মাসের ১৩ জানুয়ারী রাজধানী আগরতলার উদ্দ্যেশে যাত্রীবাহী ট্রেন রাজ্যে প্রবেশ করবে৷ আজ বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ আসাম সীমান্ত পেরিয়ে ত্রিপুরার মাটি স্পর্শ করে৷ বহু প্রতিক্ষার এই ট্রেনে করে রাজ্যে আসেন করিমগঞ্জ পাথুারকান্তি ট্রেশনের অঞ্জিত পন্ধিত৷ সি এম/এম ই জি রবীন্দ্র রাম, ডিওয়াই/সিই-২/এসলিএল রাজেন্দ্র কুমার এবং অশোক দেব প্রমুখ উচ্চ পদস্ত আধিকারীকরা৷ আজ তাদের নেতৃত্বে ৪০০৯৬ নম্বরের ইঞ্জিনটি ৭টি কামরা নিয়ে প্রথমবারের মতো রাজ্যে প্রবেশ করে ব্রডগ্রেজ ট্রেন৷ উচ্চ আধিকারিকরা জানান আজ আমবাসায় তাদের ব্রডগ্রেজ ট্রেনটি বিশ্রাম করবে৷ তারপর আগামীকাল রাজধানী আগরতলার উদ্দ্যেশে আমবাসা থেকে রওয়ানা হবে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top