News Flash

  • Home
  • Uncategorized
  • পিস্তলসহ ধৃতদের জামিনের আবেদন খারিজ
Image

পিস্তলসহ ধৃতদের জামিনের আবেদন খারিজ

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের কলেজটিলা এলাকায় একটি বাড়ি থেকে পিস্তল সহ আটক দুজনকেই আজ পুনরায় আদালতে তোলা হয়৷ তারা হল নরেশ চাকমা ও দানা সারিং৷ কলেজটিলা একটি ভাড়া বাড়ি থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাদেরকে একটি পিস্তল সহ আটক করেছিল৷ তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছিল৷
৪৫ দিনের মাথায় আজ তাদেরকে পুনরায় আদালতে তোলা হয়৷ আদালতের কাছে দুজনেরই জামিনের আবেদন জানানো হয়েছিল৷ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ দুজনকেই আরো ১৪দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ এদিকে আগরতলা পূর্ব থানার পুলিশ এই মামলার সিডি আদালতে জমা দিয়েছে৷ পুলিশের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানা গেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top