News Flash

  • Home
  • Uncategorized
  • সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে খেলার ইচ্ছে, টাকার অভাবে কিডনি বিক্রি করতে চান সোনাজয়ী রবি
Image

সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে খেলার ইচ্ছে, টাকার অভাবে কিডনি বিক্রি করতে চান সোনাজয়ী রবি

Ravi dixitবিজনৌর, ১২ জানুয়ারি (হি.স.): দেশের কাছে চূড়ান্ত লজ্জার বিষয়| সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার অদম্য ইচ্ছে, কিন্তু টাকার অভাব| তাই নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন সোনাজয়ী স্কোয়াশ খেলোয়াড় রবি দীক্ষিত| ২০১০ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্কোয়াশ খেলায় সোনা জিতেছিলেন রবি দীক্ষিত| এখন তঁার বয়স ২০| ইতিমধ্যেই তুখড় এই খেলোয়াড়ের মনোবল তলানিতে এসে ঠেকেছে|
আগামী মাসেই সাউথ এশিয়ান গেমস| কিন্তু তাতে অংশ নিতে যে টাকা দরকার তা নেই তাঁর কাছে| কী ভাবে স্বপ্ন সফল হবে ভেবেই আকুল রবি| কোনও উপায়ান্তর না দেখে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেন| রবির এই সিদ্ধান্তে রীতিমতো উদ্বিগ্ন তাঁর বাবা-মা|
কিডনি বিক্রি করতে চাই| কারও যদি দরকার হয় যোগাযোগ করুন| কিডনির দাম ৮ লক্ষ টাকা তাঁর এই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে| স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন| রবিও তাঁদের মধ্যে এক জন| একটা চিনি কলে কাজ করেন রবির বাবা রামকৈলাশ দীক্ষিত| সামান্য আয়| সেই টাকা দিয়ে রবির প্রশিক্ষণ ও খেলার খরচ কোনও মতে চলে|
রবি জানিয়েছেন, ১০ বছর ধরে তিনি স্কোয়াশ খেলছেন| অনেক পদকও জিতেছেন তিনি| তাঁর আক্ষেপ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পরেও কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না| তাই স্বপ্নকে সফল করতেই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি| তবে তিনি আরও জানান, তাঁর বাবা যেখানে কাজ করেন সেখান থেকে যথেষ্ট সাহায্য করা হয়েছে| কিন্তু আর কত দিন করবে, প্রশ্ন রবির| এই খবরটি নিয়ে সাড়া পড়ে যাওয়ায় রবিকে সাহায্য করতে এগিয়ে আসেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী মূলচাঁদ চৌহান| এই বিষয়টি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top