News Flash

  • Home
  • Uncategorized
  • শাশুড়ির উপর পুত্রবধূর পাশবিক অত্যাচার, গ্রেফতার অভিযুক্ত
Image

শাশুড়ির উপর পুত্রবধূর পাশবিক অত্যাচার, গ্রেফতার অভিযুক্ত

violence against menবিজনৌর, ১২ জানুয়ারি (হি.স.): ছিঃ! বৃদ্ধা শাশুড়ির ওপর পাশবিক অত্যাচার চালাল পুত্রবধূ| শিলনোড়া দিয়ে মাথায় জোরে জোরে আঘাত করার পাশাপাশি, ওড়না দিয়ে শ্বাসরোধ করে শাশুড়িকে খুনেরও চেষ্টা করেছে সে| ৭০ বছরের বৃদ্ধা শাশুড়িকে অমানবিক ভাবে মারার ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে| অভিযুক্ত পুত্রবধু সঙ্গীতা জৈনকে গ্রেফতার করেছে পুলিশ| মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন শাশুড়ি|
গত ৫ জানুয়ারি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে| সমগ্র ঘটনা গোপন ক্যামেরায় ধরে রাখেন নিগৃহীতার ছেলে সন্দীপ| সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ৭০ বছরের বৃদ্ধা শাশুড়ি রাজ রানি কম্বল গায়ে দিয়ে বিছানায় বসে ছিলেন| সেই সময় তাঁর পুত্রবধু সঙ্গীতা হাঠাত্ই কিছু একটা ভারী জিনিস নিয়ে এসে শাশুড়ির মাথায় এলোপাথারি আঘাত করতে থাকে| তাতেও তাঁর রাগ কমেনি| এর পর শাশুড়ির চুল ধরে বেশ কয়েক বার ঝাঁকান| এখানেই থেমে থাকেননি সঙ্গীতা| এর পর একটা ওড়না এনে রাজ রানিকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে সে| হাসপাতালের বেডে শুয়ে নিগৃহীতা শাশুড়ি বলেছেন, বৌমা রান্নাঘর থেকে দৌড়ে এসে আমাকে সপাটে চড় মারে| তার পর শিলনোড়া নিয়ে এসে এলোপাথারি মারে| জানি না কেন এ রকম করল|
বছর সাতেক আগে রাজ রানির ছেলে সন্দীপের সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়| সন্দীপের অভিযোগ, বিয়ের কয়েক দিন পর থেকেই তাঁর স্ত্রী মা-বাবার উপর অত্যাচার শুরু করে| সন্দীপ জানিয়েছেন, আমি শুধু অপেক্ষা করছিলাম প্রমাণের জন্য| প্রমাণসহ বিষয়টি পুলিশের কাছে জানাতে| স্ত্রীর অত্যাচারের ছবি তুলে ধরতে একটি সিসিটিভি ক্যামেরা লাগাই ঘরের ভিতরে| সন্দীপের অভিযোগ, বাবা-মায়ের উপর অত্যাচারের কথা পুলিশকে জানাতে গেলে তারা কোনও ব্যবস্থা নিতে চায়নি| তাই হাতেনাতে প্রমাণ নিয়েই পুলিশের কাছে গিয়েছিলাম| তার পরই পুলিশ সন্দীপের স্ত্রী সঙ্গীতাকে গ্রেফতার করে| সঙ্গীতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top