নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের কলেজটিলা এলাকায় একটি বাড়ি থেকে পিস্তল সহ আটক দুজনকেই আজ পুনরায় আদালতে তোলা হয়৷ তারা হল নরেশ চাকমা ও দানা সারিং৷ কলেজটিলা একটি ভাড়া বাড়ি থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাদেরকে একটি পিস্তল সহ আটক করেছিল৷ তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছিল৷
৪৫ দিনের মাথায় আজ তাদেরকে পুনরায় আদালতে তোলা হয়৷ আদালতের কাছে দুজনেরই জামিনের আবেদন জানানো হয়েছিল৷ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ দুজনকেই আরো ১৪দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ এদিকে আগরতলা পূর্ব থানার পুলিশ এই মামলার সিডি আদালতে জমা দিয়েছে৷ পুলিশের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানা গেছে৷
পিস্তলসহ ধৃতদের জামিনের আবেদন খারিজ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















