News Flash

  • Home
  • Uncategorized
  • পলিথিন ব্যবহারের বিরুদ্ধে শহরে অভিযান
Image

পলিথিন ব্যবহারের বিরুদ্ধে শহরে অভিযান

polythineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে ফের অভিযানে নামল পুর নিগম৷ শুক্রবার শহরের লেইক চৌমুহনী বাজার ও রাধানগর বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করেছে৷ এদিন অভিযানে নেতৃত্ব দেয় পুর নিগমের আধিকারিক প্রবীর দাস৷
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুর নিগম বছর যাবৎ প্রচার করেও এ রাজ্যে প্লাস্টিক পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না৷ অহরহ চলছে প্লাস্টিক পলিথিনের ব্যবহার৷ শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুর নিগমের টাস্ক ফোর্স কর্মীরা৷ এদিন লেইক চৌমুহনী বাজারে এবং রাধানগরে এক যোগে অভিযান চালায় টাস্কফোর্স৷ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এদিন প্রচুর পরিমাণে ব্যাগ বাজেয়াপ্ত করেছে৷ পুর নিগমের আধিকারিক প্রবীর দাস জানান আগামীদিন্যে এই অভিযান জারি থাকবে৷ এদিন শহরে ফুটপাত দখলেও অভিযান চালানো হয়৷ যে সমস্ত জায়গায় ইট পাথর ভাঙা হচ্ছে সেগুলি সরানোর নির্দেশ দ্যেয়া হয়েছে পুর নিগমের তরফে৷ পুর নিগমের তরফে এই অভিযান জারি থাকবে বলেও জানানো হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top