News Flash

  • Home
  • Uncategorized
  • দুয়েক দিনের মধ্যেই মনোরঞ্জন আচার্য্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

দুয়েক দিনের মধ্যেই মনোরঞ্জন আচার্য্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে ঃ মুখ্যমন্ত্রী

Cong Protestনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ সিপিএমের বহিষৃকত বিধায়ক মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে আগামী দুয়েক দিনের মধ্যে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
উল্লেখ্য, অমরপুরে সিপিএম পার্টি অফিসে জনৈকা নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠে মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে৷ এই ঘটনায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়৷ এবং বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে বলা হয়৷ দলীয় নির্দেশে মনোরঞ্জন আচার্য্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷
[vsw id=”VYfLF0sjL1Y” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]মনোরঞ্জন আচার্য্যর নাবালিকাকে শ্লীলতাহানি ইস্যুতে এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ৷ অধ্যক্ষ এই প্রস্তাব খারিজ করে দেওয়ায় বিধানসভা অধিবেশনে বিরোধী বেঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁরা এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেন৷ অধিবেশনের প্রথমার্ধে মুখ্যমন্ত্রী বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে এই ইস্যুতে কোন বক্তব্য রাখতে সম্মত হননি৷ তাতে বিরোধীরা ওয়েলে নেমে গিয়ে হৈ হট্টগোল শুরু করেন৷ বিরোধীদের হৈ হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ অধিবেশনের প্রথমার্ধ মুলতুবি ঘোষণা করেন৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই পুনরায় বিরোধী বেঞ্চের সদস্যরা একই দাবিতে সোচ্চার হন৷ তখন অধ্যক্ষ বিরোধীদের হৈ হট্টগোলের মধ্যেই শোক প্রস্তাব পাঠ করেন৷ শোক প্রস্তাব পাঠ শেষ হওয়ার পর অধ্যক্ষ বিরোধী বেঞ্চের সদস্যদের অনুরোধ জানান, মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত হলে তাঁকে এই ইস্যুতে বক্তব্য রাখতে অনুরোধ জানাবেন৷ তাতে বিরোধী বেঞ্চের সদস্যরা আশ্বস্ত হন এবং হৈ হট্টগোল বন্ধ করে দেন৷ এরপর মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত হয়ে মনোরঞ্জন আচার্য ইস্যুতে জানান, ইতিমধ্যে পুলিশ সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷ ১৬৪ ভিত্তিতে নির্যাতিতার বাবা-মা ও দাদুর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে৷ পাশাপাশি অভিযুক্তকে নোটিশ জারি করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী সভায় জানান, অভিযুক্ত মনোরঞ্জন আচার্য্য নোটিশের জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময় চেয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাঁকে সাতদিনের সময় দিয়েছিল৷ সময় অতিক্রান্ত হওয়ার পর পুনরায় তাঁকে নোটিশ দেওয়া হয়েছে৷ এই ইস্যুতে পুলিশেরপ্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ দুই একদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
এদিকে, বিরোধী দলের অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযুক্তকে মামলা থেকে রেহাই দিতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে৷ নির্যাতিতার বক্তব্যের পাল্টা হিসেবে বাবা-মা ও দাদুর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে৷ তাতে আদালতে দুই ধরনের বয়ান জমা দেওয়া হবে৷ এদিন বিরোধী দলনেতা বলেন, যদি নির্যাতিতার বাবা-মা ও দাদুর বয়ান সত্য হয়ে থাকে তাহলে মনোরঞ্জন আচার্য্য চক্রান্তের শিকার৷ আর যদি নির্যাতিতার বয়ান সত্য হয়ে থাকে তাহলে তিনি গুরুতর অপরাধী৷ তবে উভয় ক্ষেত্রেই সিপিএম মনোরঞ্জন আচার্য্যকে বাঁচানোর প্রয়াস নিয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা৷ তথ্য তুলে ধরে তিনি জানান, অতীতে কোন সিপিএম নেতার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়নি৷ পাশাপাশি বিধায়ক রতন লাল নাথ প্রশ্ণ তুলেন, পস্কো আইনে কাউকেই নোটিশ পাঠানোর বিধান নেই, কিন্তু মনোরঞ্জন আচার্য্যের ক্ষেত্রে কেন নোটিশ পাঠানো হল৷ এদিন বিরোধী দলনেতা অভিযোগ করে বলেন, পুর ও নগর নির্বাচন সমাপ্ত হতেই মনোরঞ্জন আচার্য্যর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়৷ অথচ ঘটনার ১৬দিন পর থানায় জিডি এন্ট্রি হয়৷ আর বিভিন্ন দিক দিয়ে চাপের মুখে পড়ে অবশেষে গত ১৫ডিসেম্বর তাঁর বিরুদ্ধে সুয়োমুটো মামলা নেয় পুলিশ৷ বিরোধী দলের বক্তব্য ঘটনার পর পরই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল৷ কিন্তু সমস্ত কিছু জনসমক্ষে চলে আসায় অনেকটা বাধ্য হয়েই শাসক দল সিপিএম মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে৷ অতীতের মামলাগুলির মতই এই যাত্রাতেও মনোরঞ্জন আচার্যের ক্ষেত্রে কোন ধরনের আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে না বলে অভিযোগ তুলে বিরোধী দল কংগ্রেস৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top