নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ রাজ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা, সরকারি ভাষা হিসেবে বাংলাকে অবিলম্বে চালু করা ও রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও নৈরাজ্যমুক্ত করা সহ ৯ দফা দাবি আদায়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিল আমরা বাঙালি ছাত্র যুব সমাজ৷ মোট ৯ দফা দাবি আদায়ে আমরা বাঙালি ছাত্র সমাজ এদিন রাজধানীতে এক মিছিলও সংগঠিত হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে মিলিত হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের সামনে৷ সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশনে মিলিত হন৷ বাঙালি ছাত্র যুব সমাজের রাজ্য সচিব প্রবীর দেবনাথ জানান রাজ্য সরকার দাবিগুলি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে৷
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















