নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে ফের অভিযানে নামল পুর নিগম৷ শুক্রবার শহরের লেইক চৌমুহনী বাজার ও রাধানগর বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করেছে৷ এদিন অভিযানে নেতৃত্ব দেয় পুর নিগমের আধিকারিক প্রবীর দাস৷
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুর নিগম বছর যাবৎ প্রচার করেও এ রাজ্যে প্লাস্টিক পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না৷ অহরহ চলছে প্লাস্টিক পলিথিনের ব্যবহার৷ শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুর নিগমের টাস্ক ফোর্স কর্মীরা৷ এদিন লেইক চৌমুহনী বাজারে এবং রাধানগরে এক যোগে অভিযান চালায় টাস্কফোর্স৷ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এদিন প্রচুর পরিমাণে ব্যাগ বাজেয়াপ্ত করেছে৷ পুর নিগমের আধিকারিক প্রবীর দাস জানান আগামীদিন্যে এই অভিযান জারি থাকবে৷ এদিন শহরে ফুটপাত দখলেও অভিযান চালানো হয়৷ যে সমস্ত জায়গায় ইট পাথর ভাঙা হচ্ছে সেগুলি সরানোর নির্দেশ দ্যেয়া হয়েছে পুর নিগমের তরফে৷ পুর নিগমের তরফে এই অভিযান জারি থাকবে বলেও জানানো হয়েছে৷
পলিথিন ব্যবহারের বিরুদ্ধে শহরে অভিযান
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















