News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন আসলেই মিলে আশ্বাস, সংস্কারের অভাবে পরিষেবা লাটে বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রে
Image

নির্বাচন আসলেই মিলে আশ্বাস, সংস্কারের অভাবে পরিষেবা লাটে বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রে

bakbokiনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ জানুয়ারি ৷৷ মডেল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে লাটে উঠেছে তা আর রাজ্যবাসীর অজানা নয় মহকুমা হাসপাতাল থেকে শুরু করে প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবার নামে চলছে অনিয়ম৷ তাই রাজ্যে শাসকদলীয় নেতা আমলাদের সামান্য সর্দি কাশি হলেই ভিন্ন রাজ্যে চলে যান চিকিৎসার জন্য৷ রাজ্যবাসী কেমন স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে তা খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেন না৷ ভোট চলে গেলেই মিথ্যে প্রতিশ্রুতির  স্লোগানও চলে যায়৷ এমনি এক জরাজীর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রের দেখা মিলল কদমতলা ব্লকাধীন বকবকী এলাকাতে৷ দুটি জনবহুল লোকবসতি গ্রাম নিয়ে বকবকি উপস্বাস্থ্য কেন্দ্র৷ প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোকের একমাত্র ভরসা বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রটি৷ বকবকি গ্রামে যানবাহনের নেই ভালো সুব্যবস্থা৷ তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বকবকিবাসী এই উপস্বাস্থ্য কেন্দ্রেই ছুটে আসেন৷ কিন্তু হঠাৎ কোন লোক দেখলেই বোঝতেই পারবেন না দালানের ওয়ালে মোড়া ঘরটি উপস্বাস্থ্য কেন্দ্র না ভুতের বাড়ি৷ গোটা উপস্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণতায় ধঁুকছে৷ নেই কোন সংস্কার৷ দরজা জানালা ভেঙ্গে পড়ছে৷ ঘরের দেওয়াল খসে পড়ছে৷ নেই কোন অভিজ্ঞ চিকিৎসক৷ মাত্র একজন এম পি ডব্লিউ বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রটি দেখভাল করছেন৷ মাসে দু-একদিন আসেন কিনা স্বাস্থ্য কেন্দ্রে তা নিয়ে সন্দেহ বকবকিবাসীর৷ তবে এম পি ডব্লিউর বক্তব্য উনার উপর মহল বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিচ্ছেন না৷ তবে নিয়মিত যে স্বাস্থ্য কেন্দ্রে আসেন না তার কোন সদোত্তর দিতে পারেননি৷ এদিকে এলাকাবাসীর অভিযোগ, জনবহুল এলাকাতে উপস্বাস্থ্য কেন্দ্রটি নিয়মিত বন্ধ থাকার ফলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে বকবকিবাসীকে৷ এলাকার লোকজনের চিকিৎসার জন্য পকেটের অধিক টাকা পয়সা খরচ করে ভাড়া গাড়ি করে কদমতলা ও ধর্মনগর হাসপাতালে যেতে হয়৷ এমপিডব্লিউ নিয়মিত আসেন না৷ মাসে দু-একবার আসেন৷ তাছাড়া গ্রামের আশাকর্মীদেরকে এমপিডব্লিউ উনার দলে টেনে নিয়েছেন৷ উনারাও আর নিয়মিত উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন না৷ তাই গোটা বকবকি বাসীর দাবি বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রে যেন অভিজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য কর্মী দেওয়া হয় তাহলে বকবকিবাসী প্রাণে বাঁচবে৷ পাশাপাশি জনগণের আরো দাবি বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে চিকিৎসক থাকার জন্য বহু লক্ষ টাকা ব্যয় করে  একটি কোয়াটার নির্মাণ করা হয়েছে যে কোয়াটারটিও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে৷ সে কোয়ার্টারে চিকিৎসক থেকে রোগীদের চিকিৎসা করেন এবং বকবকি উপস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কারের হাত লাগায় সংশ্লিষ্ট দপ্তর তারও দাবি তুলে এলাকাবার বুদ্ধিজীবী মহলের একাংশ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top