News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশার দাপট, রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা
Image

ঘন কুয়াশার দাপট, রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা

fogনয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লির স্বাভাবিক জনজীবন| শুক্রবার কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বিপর্যস্ত হয়েছে রাজধানীর রেল ও বিমান পরিষেবা| এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল| কুয়াশার কারণে এদিন দৃশ্যমানতা ৭৫ মিটারের নীচে নেমে যাওয়ায় সকালে বেশি কিছুক্ষণের জন্য বিমান ওঠা-নামা বন্ধ রাখতে হয়| দৃশ্যমানতা একটু বাড়ার পর উড়ান চালু হলেও, দেরিতে চলেছে প্রায় ৬০টিরও বেশি বিমান| এদিকে, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিল্লিতে ১৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে|
এদিন সকালে ঘন কুয়াশা ও সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর| তবে, আশার কথা হল, শনিবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে| শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top