নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল এক মাদ্রাসা শিক্ষককে| ধৃতের নাম মৌলানা আনজর শাহ কাজমি| ওই ব্যক্তিকে বুধবার রাতেই গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ| বৃহস্পতিবারই তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হয়| কাজমিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ভারতে বড়সড় আঘাত হানার ছক কষছে `আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’|
গত বছর ডিসেম্বরেই জাফর মাসুদ ও আবদুল রহমান নামে দুই আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল| আর তাদের জেরা করেই উঠে আসে আনজারের নাম| অন্যদিকে, হেফাজতে রয়েছে আল কায়দা ইন দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের ট্রেনিং হেড মহম্মদ আসিফ| বেঙ্গালুরুতে এক ধর্মীয় সভায় আনজারের সঙ্গে তার দেখা হয়েছে বলে জানিয়েছে সে| তাদের মধ্যে যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর|
আল কায়েদার সদস্য সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক, জানাল দিল্লি পুলিশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















